মঙ্গলবার ৩রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

ব্রেকিং নিউজ >>
ব্রেকিং নিউজ >>

ডিবিএ’র ৭ম প্রেসিডেন্ট নির্বাচিত

নিজস্ব প্রতিবেদক   |   বুধবার, ১৩ ডিসেম্বর ২০২৩ | 201 বার পঠিত | প্রিন্ট

ডিবিএ’র ৭ম প্রেসিডেন্ট নির্বাচিত
Responsive Ad Banner

শেয়ারবাজারে ব্রোকারদের একমাত্র সংগঠন ডিবিএ’র (ডিএসই ব্রোকার্স এসোসিয়েশন অব বাংলাদেশ) ৭ম প্রেসিডেন্ট নির্বাচিত করা হয়েছে। ডিবিএ’র ৭ম প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন ব্র্যাক ইপিএল স্টক ব্রোকারেজ লিমিটেড-এর পরিচালক সাইফুল ইসলাম।

তিনি সংগঠনটির ৭ম প্রেসিডেন্ট হিসেবে ২০২৪ ও ২০২৫ মেয়াদে ডিবিএর নেতৃত্ব দেবেন। এর আগে তিনি ঢাকা স্টক এক্সচেঞ্জের পরিচালক এবং টানা দুই মেয়াদে সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ছিলেন।

Responsive Ad Banner

প্রতিষ্ঠানটির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট হিসেবে আইডিএলসি সিকিউরিটিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. সাইফুদ্দিন, সিএফএ এবং ভাইস প্রেসিডেন্ট হিসেবে ই্মেিনন্ট সিকিউরিটিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ওমর হায়দার খাঁন নির্বাচিত হয়েছেন।

মঙ্গলবার (১২ ডিসেম্বর) রাজধানীর ঢাকা ক্লাবে অনুষ্ঠিত অফিস বেয়ারার নির্বাচনে ১৫ জন পরিচালকের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হয়েছেন তারা।

ডিবিএ পর্ষদের অন্যান্য পরিচালকরা হলেন- স্যার সিকিউরিটিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক শরীফ আতাউর রহমান, আদিল সিকিউরিটিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক দস্তগীর মো. আদিল, এরিস সিকিউরিটিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মাসুদুল হক, রেমন্স ইনভেস্টমেন্ট এন্ড সিকিউরিটিজ লিমিটেডের চেয়ারম্যান মো. মফিজুদ্দিন, কে-সিকিউরিটিজ এন্ড কনসালটেন্টস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক দিল আফরোজা কামাল, সাবভেলী সিকিউরিটিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মাহবুব-ই-ইলাহী, আলী সিকিউরিটিজ কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মামুন আকবর, ব্যাংক এশিয়া সিকিউরিটিজ লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা সুমন দাস, পূবালী ব্যাংক সিকিউরিটিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোহাম্মদ আহসান উল্লাহ, এনএলআই সিকিউরিটিজ লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহা. শাহেদ ইমরান, নিউ এরা সিকিউরিটিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আর. ওয়াই. শমসের ও এবি এন্ড কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. রাফিউজ্জামান বোখারী।

উল্লেখ্য যে, ১৫ সদস্য বিশিষ্ট নবগঠিত পর্ষদ ২০২৪ ও ২০২৫ মেয়াদে পরবর্তী দুই বছর এসোসিয়েশনের দায়িত্ব পালন করবেন।

শেয়ারবাজার২৪

Facebook Comments Box

Posted ২:২২ অপরাহ্ণ | বুধবার, ১৩ ডিসেম্বর ২০২৩

sharebazar24 |

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০৩১  
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com