নিজস্ব প্রতিবেদক | মঙ্গলবার, ০৬ মে ২০২৫ | 270 বার পঠিত | প্রিন্ট
৩১ ডিসেম্বর, ২০২৪ সমাপ্ত অর্থবছরের জন্য ১৫ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড এবং ২ শতাংশ স্টকসহ মোট ১৭ শতাংশ ডিভিডেন্ড ঘোষণা করেছে শেয়ারবাজারে তালিকাভুক্ত আর্থিক খাতের কোম্পানি ডিবিএইচ ফাইন্যান্স পিএলসি। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা যায়, আলোচ্য সময়ে শেয়ার প্রতি ক্যাশফ্লো ছিল ৫ টাকা ৭ পয়সা। আগের অর্থবছরের একই সময়ে ছিল ৪ টাকা ৯৫ পয়সা।
৩১ ডিসেম্বর, ২০২৪ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৪৭ টাকা ২৫ পয়সা।
আগামী ১৯ জুন সকাল ডিজিটাল পদ্ধতিতে ব্যাংকটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ২৭ মে।
শেয়ারবাজার২৪
Posted ১২:৩৪ পিএম | মঙ্গলবার, ০৬ মে ২০২৫
sharebazar24 | sbazaradmin
.
.