সোমবার ২রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

ব্রেকিং নিউজ >>
ব্রেকিং নিউজ >>

ডিজিটাল ব্যাংকে বিনিয়োগ করবে ২ কোম্পানি

নিজস্ব প্রতিবেদক   |   শুক্রবার, ১৮ আগস্ট ২০২৩ | 243 বার পঠিত | প্রিন্ট

ডিজিটাল ব্যাংকে বিনিয়োগ করবে ২ কোম্পানি
Responsive Ad Banner

ডিজিটাল ব্যাংকে বিনিয়োগ করবে ২ কোম্পানি। শেয়ারবাজারে তালিকাভুক্ত দুই কোম্পানি। হলো: নাভানা ফার্মাসিউটিক্যালস ও অ্যারামিট লিমিটেড। নিয়ন্ত্রক সংস্থার অনুমোদন সাপেক্ষে কোম্পানি দুটির সিদ্ধান্ত কার্যকর হবে।

নাভানা ফার্মাসিউটিক্যালসলিমিটেড : নাভানা ফার্মা কয়েকটি কোম্পানি মিলে একটিকনসোর্টিয়াম গঠনের মাধ্যমেডিজিটাল ব্যাংকের লাইসেন্সের জন্য আবেদন করবে।

Responsive Ad Banner

কোম্পানিটিরপরিচালনা পর্ষদ ওই কনসোর্টিয়ামে যোগ দেওয়া ও প্রস্তাবিত ব্যাংকে স্পন্সর শেয়ারহোল্ডার হিসেবে থাকার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে।

বৃহস্পতিবার (১৭ আগস্ট) অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের ২৮তম সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়।

প্রস্তাবিত ব্যাংকের নাম হবে উপায় ডিজিটাল ব্যাংক পিএলসি (Upay Digital Bank PLC)।

ব্যাংকটির পরিশোধিত মূলধন থাকবে ১২৫ কোটি টাকা। নাভানা ফার্মাসিউটিক্যালস কোম্পানির পরিশোধিত মূলধনের ৬ শতাংশ তথা ৭ কোটি ৫০ লাখ টাকা যোগান দেবে।

অ্যারামিট লিমিটেড : কয়েকটি কোম্পানি মিলে গঠিত কনসোর্টিয়ামের মাধ্যমে ডিজিটাল ব্যাংকের লাইসেন্সের জন্য আবেদন করবে অ্যারামিট লিমিটেড।

আরামিটের পরিচালনা পর্ষদ ওই কনসোর্টিয়ামে যোগ দেওয়া ও প্রস্তাবিত ব্যাংকে স্পন্সর শেয়ারহোল্ডার হিসেবে থাকার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে।

বৃহস্পতিবার (১৭ আগস্ট) অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের ২৩৬তম সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে কোম্পানিটি জানিয়েছে।

প্রস্তাবিত ব্যাংকের নাম হবে উপায় ডিজিটাল ব্যাংক পিএলসি (Upay Digital Bank PLC)।

ব্যাংকটির পরিশোধিত মূলধন থাকবে ১২৫ কোটি টাকা। আরামিট লিমিটেড কোম্পানিটির পরিশোধিত মূলধনের ৫ শতাংশ তথা ৬ কোটি ২৫ লাখ টাকা যোগান দেবে।
শেয়ারবাজার২৪

Facebook Comments Box

Posted ৫:০৯ অপরাহ্ণ | শুক্রবার, ১৮ আগস্ট ২০২৩

sharebazar24 |

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০৩১  
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com