মঙ্গলবার ৩রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

ব্রেকিং নিউজ >>
ব্রেকিং নিউজ >>

ডিএসই থেকে সরকারের রাজস্ব কমেছে

নিজস্ব প্রতিবেদক   |   মঙ্গলবার, ০৪ জুলাই ২০২৩ | 149 বার পঠিত | প্রিন্ট

ডিএসই থেকে সরকারের রাজস্ব কমেছে
Responsive Ad Banner

আগের বছরের তুলনায় বিদায়ী অর্থবছরে দেশের প্রধান শেয়ারবাজার ডিএসই (ঢাকা স্টক এক্সচেঞ্জ) থেকে সরকারের রাজস্ব কমেছে ৮২ কোটি ৬৩ লাখ টাকা। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

আয়কর অধ্যাদেশ অনুযায়ী, দুই ধরনের শেয়ার কেনা-বেচা থেকে সরকার রাজস্ব আয় করে।

Responsive Ad Banner

প্রথমটি হলো, কোম্পানির উদ্যোক্তা-পরিচালকদের শেয়ার কেনা-বেচা থেকে রাজস্ব আয়।

দ্বিতীয়টি হলো, বিনিয়োগকারীদের শেয়ার কেনা-বেচায় ব্রোকারেজ হাউজের ওপর আরোপিত কর।

ডিএসইর তথ্য মতে, দুই ধরনের করের মধ্যে প্রথমটি হলো– ৫৩ বিধি ধারা।

এই ধারায় ডিএসইর স্টেক হোল্ডারদের অর্থাৎ ব্রোকার হাউজের প্রতিনিধিদের লেনদেনের ওপর কর ০.৫০ শতাংশ।

এ খাত থেকে গত ১২ মাসে রাজস্ব আয় হয়েছে ১৯২ কোটি ৫৭ লাখ ৪ হাজার ৭৫১ টাকা।

আগের বছরের একই মাসে এই রাজস্ব আয় ছিল ২৮৬ কোটি ৪২ লাখ ৭৮ হাজার ৩৮৫ টাকা।

অন্যদিকে, বিএসইসি রুলস ৫৩-এম অনুসারে স্পন্সর শেয়ারহোল্ডারদের শেয়ার কেনা-বেচা বাবদ লেনদেন ও শেয়ার হস্তান্তর থেকে ৫ শতাংশ হারে কর বাবদ রাজস্ব আয় হয়েছে ৮৪ কোটি ৯ লাখ ৪২ হাজার ১৭৭ টাকা।

২০২১-২২ সালের একই সময়ে এই রাজস্ব আয় ছিল ৭২ কোটি ৮৭ লাখ ৫৮ হাজার ৭৯৭ টাকা।

অর্থাৎ আগের বছরের তুলনায় উদ্যোক্তা-পরিচালকদের শেয়ার বিক্রির পরিমাণ বেড়েছে। ফলে সরকার এ খাত থেকে আয়ও বেশি করেছে।

সব মিলিয়ে ডিএসই থেকে বিদায়ী বছরে সরকারের রাজস্ব আয় হয়েছে ২৭৬ কোটি ৬৬ লাখ ৪৬ হাজার ৯২৮ টাকা।

এই টাকা সরকারের কোষাগার জাতীয় রাজস্ব বোর্ডে (এনবিআর) জমা দিয়েছে ডিএসই।
শেয়ারবাজার২৪

Facebook Comments Box

Posted ৭:০৮ অপরাহ্ণ | মঙ্গলবার, ০৪ জুলাই ২০২৩

sharebazar24 |

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০৩১  
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com