মঙ্গলবার ৩রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

ব্রেকিং নিউজ >>
ব্রেকিং নিউজ >>

ডিএসইর সাপ্তাহিক লেনদেন তালিকা

নিজস্ব প্রতিবেদক   |   শুক্রবার, ০৮ এপ্রিল ২০২২ | 313 বার পঠিত | প্রিন্ট

ডিএসইর সাপ্তাহিক লেনদেন তালিকা
Responsive Ad Banner

বিদায়ী সপ্তাহে (০৩-০৭ এপ্রিল) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সবচেয়ে বেশি হয়েছে বেক্সিমকো লিমিটেডের। এর ফলে কোম্পানিটি সাপ্তাহিক লেনদেন তালিকার শীর্ষে উঠে এসেছে। সপ্তাহজুড়ে কোম্পানিটির ১৯৭ কোটি ৪৩ লাখ ৭০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। ডিএসইর সপ্তাহিক বাজার পর্যালোচনা করে এই তথ্য জানা গেছে।

জানা যায়, সপ্তাহজুড়ে কোম্পানিটির ১ কোটি ৩১ লাখ ৬৬ হাজার ২৭৯টি শেয়ার লেনদেন হয়েছে। যা ছিল ডিএসইর মোট লেনদেনের ৬.৫০ শতাংশ।

Responsive Ad Banner

তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে আইপিডিসি ফাইন্যান্স লিমিটেড। সপ্তাহজুড়ে কোম্পানিটির ৩ কোটি ৫০ লাখ ৬৮ হাজার ৯৯টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ১৫৬ কোটি ৫৬ লাখ ৪৯ হাজার টাকা।

তালিকার তৃতীয় স্থানে রয়েছে লাফার্জহোলিসিম লিমিটেড। সপ্তাহজুড়ে কোম্পানিটির ১ কোটি ৭৪ লাখ ৫০ হাজার ৬৮টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ১৩৭ কোটি ৩৯ লাখ ১৭ হাজার টাকা।

লেনদেনের তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে ভিএফএস থ্রেডের ৭৭ কোটি ৮০ লাখ ৮ হাজার টাকার, জিএফসি ফাইন্যান্সের ৭৬ কোটি ৮২ লাখ ৮০ হাজার টাকার, নাহি অ্যালুমিনিয়ামের ৬০ কোটি ৬২ লাখ ২৪ হাজার টাকার, জেনেক্স ইনফোসিসের ৫৩ কোটি ০১ লাখ ৮৯ হাজার টাকার, প্রভাতী ইন্সুরেন্সের ৪৯ কোটি ৭২ লাখ ৯২ হাজার টাকার, ইয়াকিন পলিমারের ৪৯ কোটি ৮৫ হাজার টাকা এবং সোনালী পেপারের ৪৭ কোটি ২২ লাখ ৫০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

শেয়ারবাজার২৪

 

Facebook Comments Box

Posted ৪:৫০ অপরাহ্ণ | শুক্রবার, ০৮ এপ্রিল ২০২২

sharebazar24 |

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০৩১  
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com