বুধবার ১১ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

ডিএসইর সাপ্তাহিক দর পতনের শীর্ষ ১০ কোম্পানির তালিকা প্রকাশ

নিজস্ব প্রতিবেদক   |   শুক্রবার, ০৮ আগস্ট ২০২৫ | 203 বার পঠিত | প্রিন্ট

ডিএসইর সাপ্তাহিক দর পতনের শীর্ষ ১০ কোম্পানির তালিকা প্রকাশ
Responsive Ad Banner

বিদায়ী সপ্তাহে (০৩-০৭ আগস্ট ২০২৫) দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) তালিকাভুক্ত বেশ কয়েকটি কোম্পানির শেয়ারদরে নেতিবাচক প্রবণতা দেখা গেছে। ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনায় দর পতনের শীর্ষ ১০ কোম্পানির তালিকা প্রকাশ করা হয়েছে, যা বিনিয়োগকারীদের জন্য সতর্কবার্তা হিসেবে বিবেচিত হচ্ছে।

তালিকার শীর্ষে রয়েছে এসইএমএল লেকচার মিউচুয়াল ফান্ড। বিদায়ী সপ্তাহে ফান্ডটির ইউনিট দর ১০ দশমিক ২৩ শতাংশ হারে কমেছে। আগের সপ্তাহে যেখানে দর ছিল ৮ টাকা ৮০ পয়সা, সপ্তাহ শেষে তা নেমে আসে ৭ টাকা ৯০ পয়সায়। অর্থাৎ প্রতি ইউনিটে দরপতন হয়েছে ৯০ পয়সা।

Responsive Ad Banner

দ্বিতীয় সর্বোচ্চ দরপতনের শিকার হয়েছে সেন্ট্রাল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। কোম্পানিটির শেয়ারদর এক সপ্তাহে ৯ দশমিক ০৫ শতাংশ কমে ৪৩ টাকা ১০ পয়সা থেকে দাঁড়িয়েছে ৩৯ টাকা ২০ পয়সায়।

তৃতীয় অবস্থানে রয়েছে সাউথ বাংলা এগ্রিকালচার অ্যান্ড কমার্স ব্যাংক লিমিটেড। সপ্তাহের ব্যবধানে এর শেয়ারদর ৮ দশমিক ৯৯ শতাংশ হ্রাস পেয়ে ৮ টাকা ৯০ পয়সা থেকে ৮ টাকা ১০ পয়সায় নেমে এসেছে।

চতুর্থ স্থানে রয়েছে ফার কেমিক্যালস লিমিটেড। আগের সপ্তাহে শেয়ারদর ছিল ২৪ টাকা ২০ পয়সা, যা কমে দাঁড়িয়েছে ২২ টাকা ১০ পয়সায়। দরপতনের হার ৮ দশমিক ৬৮ শতাংশ।

পঞ্চম স্থানে রয়েছে ট্রাস্ট ব্যাংক লিমিটেড। কোম্পানিটির শেয়ারদর এক সপ্তাহে ৮ দশমিক ৫৬ শতাংশ কমে ২২ টাকা ২০ পয়সা থেকে ২০ টাকা ৩০ পয়সায় নেমে এসেছে।

ষষ্ঠ স্থানে রয়েছে জনতা ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। শেয়ারদর ৮ দশমিক ৪২ শতাংশ হারে কমে ২৭ টাকা ৩০ পয়সা থেকে ২৫ টাকায় নেমে এসেছে।

সপ্তম স্থানে রয়েছে ফারইস্ট ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড। আগের ৩ টাকা ৭০ পয়সা থেকে কমে হয়েছে ৩ টাকা ৪০ পয়সা, দরপতনের হার ৮ দশমিক ১১ শতাংশ।

অষ্টম স্থানে রয়েছে দ্য সিটি ব্যাংক লিমিটেড। এক সপ্তাহে শেয়ারদর ৭ দশমিক ৩৬ শতাংশ কমে ২৫ টাকা ৮০ পয়সা থেকে ২৩ টাকা ৯০ পয়সায় এসেছে।

নবম স্থানে রয়েছে মার্কেন্টাইল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। দর ৭ দশমিক ১৭ শতাংশ কমে ২৭ টাকা ৯০ পয়সা থেকে ২৫ টাকা ৯০ পয়সায় নেমেছে।

তালিকার শেষ স্থানে রয়েছে ঢাকা ব্যাংক লিমিটেড। কোম্পানিটির শেয়ারদর ৭ দশমিক ০৯ শতাংশ কমে ১২ টাকা ৭০ পয়সা থেকে ১১ টাকা ৮০ পয়সায় পৌঁছেছে।

 

 

Facebook Comments Box

Posted ৫:২৩ অপরাহ্ণ | শুক্রবার, ০৮ আগস্ট ২০২৫

sharebazar24 |

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০৩১  
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com