সোমবার ২রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

ব্রেকিং নিউজ >>
ব্রেকিং নিউজ >>

ডিএসইর সাপ্তাহিক গেইনারে ‘এ’ ক্যাটাগিরর দাপট

নিজস্ব প্রতিবেদক   |   শুক্রবার, ২৩ সেপ্টেম্বর ২০২২ | 313 বার পঠিত | প্রিন্ট

ডিএসইর সাপ্তাহিক গেইনারে ‘এ’ ক্যাটাগিরর দাপট
Responsive Ad Banner

বিদায়ী সপ্তাহে (১৮ সেপ্টেম্বর- ২২ সেপ্টেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সাপ্তাহিক গেইনার তালিকায় দাপট দেখিয়েছে ‘এ’ ক্যাটাগরির কোম্পানি। আগের সপ্তাহে ডিএসইর সাপ্তাহিক গেইনার তালিকায় ছিল ‘এ’ ক্যাটাগরির ৬ কোম্পানি, যা বিদায়ী সপ্তাহে রয়েছে ৭টি।

এছাড়া ডিএসইর সাপ্তাহিক গেইনার তালিকায় অবস্থান করছে ‘বি’ ক্যাটাগরির ২টি এবং ‘এন’ ক্যাটাগরির একটি। বিদায়ী সপ্তাহে গেইনার তালিকার শীর্ষে অবস্থান করছে ‘এ’ ক্যাটাগিরর বিডিকম অনলাইন লিমিটেড। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

Responsive Ad Banner

জানা যায়, আগের সপ্তাহের চেয়ে কোম্পানিটির শেয়ার দর বেড়েছে ১৫ টাকা ৫০ পয়সা বা ৫২.৬২ শতাংশ। এর ফলে কোম্পানিটি ডিএসইর সাপ্তাহিক দর বৃদ্ধির তালিকার শীর্ষে উঠে এসেছে।

সপ্তাহের শুরুতে এ কোম্পানির শেয়ার দর ছিল ৩৯ টাকা ৯০ পয়সা। আর শেষ কার্যদিবসে ক্লোজিং দর হয়েছে ৫৫ টাকা ৪০ পয়সা।

বিদায়ী সপ্তাহে কোম্পানিটির মোট ১৬২ কোটি ৩২ লাখ ২০ হাজার টাকা। প্রতিদিন গড় লেনদেন হয়েছে ৩২ কোটি ৪৬ লাখ ৪৪ হাজার টাকার।

তালিকায় দ্বিতীয় স্থানে অবস্থান করা ‘বি’ ক্যাটাগরির সি পার্ল হোটেলের শেয়ার দর আগের সপ্তাহের চেয়ে বেড়েছে ৩১ টাকা ২০ পয়সা বা ৪৬.৪৩ শতাংশ।

সপ্তাহের শুরুতে কোম্পানিটির দর ছিল ৯৪ টাকা। আর শেষ কার্যদিবসে ক্লোজিং দর হয়েছে ১২৫ টাকা ২০ পয়সা।

সপ্তাহজুড়ে কোম্পানিটির মোট লেনদেন হয়েছে ৮৩ কোটি ৮৬ লাখ ৫৭ হাজার টাকা। প্রতিদিন গড় ১৬ কোটি ৭৭ লাখ ৩১ হাজার ৪০০ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

তালিকায় তৃতীয় স্থানে থাকা ‘এ’ ক্যাটাগরির বসুন্ধরা পেপার মিলসের শেয়ার দর আগের সপ্তাহের চেয়ে বেড়েছে ১৮ টাকা বা ৩১.২৪ শতাংশ।

সপ্তাহের শুরুতে কোম্পানিটির দর ছিল ৭১ টাকা ৯০ পয়সা। আর শেষ কার্যদিবসে ক্লোজিং দর হয়েছে ৮৯ টাকা ৯০ পয়সা।

সপ্তাহজুড়ে কোম্পানিটির মোট লেনদেন হয়েছে ১৪২ কোটি ৩৭ লাখ ৩৯ হাজার টাকা। প্রতিদিন গড় ২৮ কোটি ৪৭ লাখ ৪৭ হাজার ৮০০ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

ডিএসইতে সাপ্তাহিক গেইনার তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- আজিজ পাইপসের ৩০.৭৩ শতাংশ, ওরিয়ন ফার্মার ২৮.৭৪ শতাংশ, বাংলাদেশ শিপিং করপোরেশনের ২৪.৭৪ শতাংশ, ইনডেক্স এগ্রোর ২৩.৫২ শতাংশ, ওরিয়ন ইনফিউশনের ২৩.১৫ শতাংশ, বিডি থাই ফুডসের ২১.৬৫ শতাংশ এবং এডিএন টেলিকমের ১৯.৪১ শতাংশ দর বেড়েছে।

শেয়ারবাজার২৪

Facebook Comments Box

Posted ১২:০১ পূর্বাহ্ণ | শুক্রবার, ২৩ সেপ্টেম্বর ২০২২

sharebazar24 |

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০৩১  
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com