সোমবার ২রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

ব্রেকিং নিউজ >>
ব্রেকিং নিউজ >>

ডিএসইর সাপ্তাহিক গেইনারের শীর্ষে ওঠে এসেছে যেসব কোম্পানি

নিজস্ব প্রতিবেদক   |   শুক্রবার, ২৫ মার্চ ২০২২ | 334 বার পঠিত | প্রিন্ট

ডিএসইর সাপ্তাহিক গেইনারের শীর্ষে ওঠে এসেছে যেসব কোম্পানি
Responsive Ad Banner

নিজস্ব প্রতিবেদক : বিদায়ী সপ্তাহে (২০-২৪ মার্চ’২২) ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সাপ্তাহিক দর বৃদ্ধির বা গেইনার তালিকার শীর্ষে উঠে এসেছে শেয়ারবাজারে তালিকাভুক্ত ‘বি‘ ক্যাটাগরির কোম্পানি জেমিনি সি ফুড লিমিটেড। বিদায়ী সপ্তাহে ডিএসইতে কোম্পানিটির দর বেড়েছে ১৭.৯৬ শতাংশ। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, বিদায়ী সপ্তাহে কোম্পানিটির ৪২ কোটি ৩৫ লাখ ৬৪ হাজার টাকার লেনদেন হয়েছে। সপ্তাহজুড়ে কোম্পানিটির প্রতিদিন গড় লেনদেন হয় ৮ কোটি ৪৭ লাখ ১২ হাজার ৮০০ টাকা।

Responsive Ad Banner

গেইনার তালিকার দ্বিতীয় স্থানে ছিল সোনালী পেপার অ্যান্ড বোর্ড মিলস লিমিটেড। সপ্তাহজুড়ে কোম্পানিটির দর বেড়েছে ১৪.২৫ শতাংশ। বিদায়ী সপ্তাহে কোম্পানিটির টাকার অংকে লেনদেন হয়েছে ৯২ কোটি ৭২ লাখ ৯০ হাজার টাকা। সপ্তাহজুড়ে কোম্পানিটির প্রতিদিন গড় লেনদেন হয়েছে ১৮ কোটি ৫৪ লাখ ৫৮ হাজার টাকা।

গেইনার তালিকার তৃতীয় স্থানে ছিল ওইমেক্স ইলেক্ট্রোড লিমিটেড। সপ্তাহজুড়ে কোম্পানিটির দর বেড়েছে ১৪.০৫ শতাংশ। বিদায়ী সপ্তাহে কোম্পানিটির টাকার অংকে লেনদেন হয়েছে ৬ কোটি ৬৩ লাখ ৩৩ হাজার টাকা। সপ্তাহজুড়ে কোম্পানিটির প্রতিদিন গড় লেনদেন হয়েছে এক কোটি ৩২ লাখ ৬৬ হাজার ৬০০ টাকা।

ডিএসইর সাপ্তাহিক গেইনার তালিকায় থাকা অন্য কোম্পানিগুলোর মধ্যে- খুলনা পাওয়ার কোম্পানির ১০.৭৬ শতাংশ, এপেক্স ফুডসের ৯.৭২ শতাংশ, বসুন্ধরা পেপার মিলসের ৯.০৭ শতাংশ, ফরচুন সুজের ৮.৯৫ শতাংশ, অ্যাটলাস বাংলাদেশের ৮.৭৭ শতাংশ, প্রিমিয়ার ৮.১৩ শতাংশ এবং আলহাজ টেক্সটাইলের ৮.০৪ শতাংশ দর বেড়েছে।
শেয়ারবাজার২৪

Facebook Comments Box

Posted ২:১২ পূর্বাহ্ণ | শুক্রবার, ২৫ মার্চ ২০২২

sharebazar24 |

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০৩১  
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com