নিজস্ব প্রতিবেদক | বুধবার, ২৩ জুলাই ২০২৫ | 176 বার পঠিত | প্রিন্ট
শেয়ারবাজারে তালিকাভুক্ত সমতা লেদার লিমিটেডের শেয়ার দরে অস্বাভাবিক উত্থান লক্ষ্য করা যাচ্ছে বলে জানিয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)। এ ধরনের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির প্রেক্ষিতে বিনিয়োগকারীদের সতর্ক থাকতে পরামর্শ দিয়েছে ডিএসই।
ডিএসই সূত্রে জানা গেছে, সমতা লেদারের শেয়ার দর অস্বাভাবিকভাবে বাড়তে থাকায় কোম্পানির কাছে এ বিষয়ে ব্যাখ্যা চাওয়া হয়। জবাবে কোম্পানির পক্ষ থেকে জানানো হয়েছে, তাদের কাছে শেয়ার দর বৃদ্ধির পেছনে কোনো অপ্রকাশিত মূল্য সংবেদনশীল তথ্য নেই।
তথ্য অনুযায়ী, ২৪ জুন ২০২৫ তারিখে সমতা লেদারের শেয়ার দর ছিল ৫৪ টাকা ৫০ পয়সা। এরপর এক মাসের ব্যবধানে, ২২ জুলাই লেনদেন শেষে শেয়ারের দাম দাঁড়িয়েছে ৭০ টাকা ৭০ পয়সায়। অর্থাৎ এই সময়ে শেয়ারটির দর বেড়েছে ১৬ টাকা ২০ পয়সা বা প্রায় ৩০ শতাংশ।
ডিএসইর পক্ষ থেকে বিনিয়োগকারীদেরকে পরামর্শ দেওয়া হয়েছে, কোম্পানিটির শেয়ার ক্রয়-বিক্রয়ের ক্ষেত্রে যথাযথ বিশ্লেষণ ও সতর্কতা অবলম্বন করতে।
Posted ৯:৩১ অপরাহ্ণ | বুধবার, ২৩ জুলাই ২০২৫
sharebazar24 | sbazaradmin
.
.