ডিএসইর শোকজের কবলে শাহজিবাজার পাওয়ার

নিজস্ব প্রতিবেদক   |   বৃহস্পতিবার, ২২ সেপ্টেম্বর ২০২২ | 777 বার পঠিত | প্রিন্ট

ডিএসইর শোকজের কবলে শাহজিবাজার পাওয়ার
Responsive Ad Banner

শেয়ারবাজারে তালিকাভুক্ত শাহজিবাজার পাওয়ারের শেয়ার দর অস্বাভাবিক হারে বাড়ার কারণে কোম্পানিটিকে শোকজ করেছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)। ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

জানা গেছে, সম্প্রতি শেয়ার দর অস্বাভাবিক বাড়ার কারণ জানতে চেয়ে কোম্পানিটিকে একটি তদন্ত নোটিশ পাঠায় ডিএসই। এর জবাবে কোম্পানিটির পক্ষ থেকে ১৮ সেপ্টেম্বর জানানো হয়, কোনো রকম অপ্রকাশিত মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই কোম্পানিটির শেয়ার দর এভাবে বাড়ছে।

Responsive Ad Banner

বাজার পর্যবেক্ষণে দেখা যায়, গত ২৮ আগস্ট কোম্পানিটির শেয়ারের দর ছিল ৬৮.৪০ টাকায়। আর ২২ সেপ্টেম্বর কোম্পানিটির শেয়ারের দর বেড়ে দাঁড়ায় ১০০.৮০ টাকায়। অর্থাৎ এই ১৯ কার্যদিবসে কোম্পানিটির শেয়ার দর ৩২.৪০ টাকা বা সাড়ে ৪৭ শতাংশ বেড়েছে।

এ দর বৃদ্ধিকে অস্বাভাবিক মনে করছে ডিএসই।

শেয়ারবাজার২৪

Facebook Comments Box

Posted ৫:২৭ পিএম | বৃহস্পতিবার, ২২ সেপ্টেম্বর ২০২২

sharebazar24 |

মো. সাজিদ খান প্রধান সম্পাদক
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com