মঙ্গলবার ৩রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

ব্রেকিং নিউজ >>
ব্রেকিং নিউজ >>

ডিএসইর লেনদেনে শীর্ষ ১০ কোম্পানির তালিকা প্রকাশ

নিজস্ব প্রতিবেদক   |   বৃহস্পতিবার, ০৬ এপ্রিল ২০২৩ | 147 বার পঠিত | প্রিন্ট

ডিএসইর লেনদেনে শীর্ষ ১০ কোম্পানির তালিকা প্রকাশ
Responsive Ad Banner

আজ ০৬ এপ্রিল ডিএসইর (ঢাকা স্টক এক্সচেঞ্জ) লেনদেনে শীর্ষ ১০ কোম্পানির তালিকা প্রকাশ করা হয়েছে। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

এদিন ডিএসইতে টাকার অংকে সবচেয়ে বেশি টাকার লেনদেন হয়েছে জেনেক্স ইনফোসিস লিমিটেডের।

Responsive Ad Banner

এর মাধ্যমে কোম্পানিটি ডিএসইর লেনদেন তালিকার শীর্ষে উঠে আসে।

আজ ডিএসইতে কোম্পানিটির ৪৪ কোটি ৪২ লাখ ৭৭ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

এদিন ডিএসইতে লেনদেনের তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে ইস্টার্ন হাউজিং লিমিটেড।

কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ৩৭ কোটি ৮৮ লাখ ৪৩ হাজার টাকার।

৩২ কোটি ৯২ লাখ ২৪ হাজার টাকার শেয়ার লেনদেনে মাধ্যমে আমরা নেটওয়ার্ক লিমিটেড লেনদেনের শীর্ষ তালিকার তৃতীয় স্থানে উঠে এসেছে।

আজ ডিএসইর লেনদেন তালিকার চতুর্থ স্থানে রয়েছে এপেক্স ফুটওয়ার লিমিটেড।

এদিন ডিএসইতে কোম্পানিটির ২৭ কোটি ১২ লাখ ৮৫ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

ডিএসইর লেনদেন তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- ইউনিক হোটেল অ্যান্ড রিসোর্ট লিমিটেডের ১৮ কোটি ৩৫ লাখ ৮৮ হাজার, বাংলাদেশ শিপিং কর্পোরেশনের ১৬ কোটি ৬১ লাখ ১৯ হাজার টাকা, জেমিনি সি ফুডসের ১৫ কোটি ৫৭ লাখ ১৯ হাজার, সি পার্ল হোটেলের ১৫ কোটি ৩৬ লাখ ৭১ হাজার টাকা, এডিএন টেলিকমের ১৩ কোটি ৭৫ লাখ ২৮ হাজার এবং বিডি ল্যাম্পসের ১৩ কোটি ৩৯ লাখ ৪১ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

উল্লেখ্য, আজ ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেয়া ৩২৩টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৬০টির, কমেছে ৫৮টির এবং অপরিবর্তিত রয়েছে ২০৫টির। ডিএসইতে ৬১২ কোটি ৩১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আজ ডিএসইতে আগের দিন থেকে ৮৪ কোটি ৯৪ লাখ টাকা বেশি লেনদেন হয়েছে। গতকাল ডিএসইতে ৫২৭ কোটি ৩৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল।

শেয়ারবাজার২৪

আরও দেখুন : আজকের ডিএসইর লেনদেন % পরিবর্তন

আরও পড়ুন :  ১৯ কোটি টাকা পাবে ক্ষতিগ্রস্ত বিনিয়োগকারীরা

Facebook Comments Box

Posted ৮:২৩ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ০৬ এপ্রিল ২০২৩

sharebazar24 |

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০৩১  
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com