ব্রেকিং >>
ব্রেকিং >>

ডিএসইর লেনদেনের শীর্ষ ১০ কোম্পানির তালিকা প্রকাশ

নিজস্ব প্রতিবেদক   |   সোমবার, ২৮ অক্টোবর ২০২৪ | 144 বার পঠিত | প্রিন্ট

ডিএসইর লেনদেনের শীর্ষ ১০ কোম্পানির তালিকা প্রকাশ
Responsive Ad Banner

আজ ২৮ অক্টোবর ডিএসইর (ঢাকা স্টক এক্সচেঞ্জ) লেনদেনে শীর্ষ ১০ কোম্পানির তালিকা প্রকাশ করা হয়েছে। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

এদিন ডিএসইতে টাকার অংকে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে স্ট্যান্ডার্ড ব্যাংকের। আজ ডিএসইতে কোম্পানিটির ১৪ কোটি ৬০ লাখ ১৪ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। এর মাধ্যমে কোম্পানিটি লেনদেন তালিকার শীর্ষে উঠে এসেছে।

Responsive Ad Banner

আজ ডিএসইতে কোম্পানিটির প্রতিটি শেয়ার সর্বশেষ ৭ টাকা ২০ পয়সায় লেনদেন হয়েছে।

লেনদেনের শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে অবস্থান করা ন্যাশনাল পলিমারের শেয়ার লেনদেন হয়েছে ১১ কোটি ১৮ লাখ ৩০ হাজার টাকার।

আজ ডিএসইতে কোম্পানিটির প্রতিটি শেয়ার সর্বশেষ ৩১ টাকা ৪০ পয়সায় লেনদেন হয়েছে।

১০ কোটি ৭৮ লাখ ৭০ হাজার টাকার শেয়ার লেনদেন নিয়ে শীর্ষ তালিকার তৃতীয় স্থানে উঠে এসেছে লাভেলো আইস্ক্রিম।

আজ ডিএসইতে কোম্পানিটির প্রতিটি শেয়ার সর্বশেষ ৮৫ টাকা ৩০ পয়সায় লেনদেন হয়েছে।

 

লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- ইসলামী ব্যাংকের ১০ কোটি ৫৩ লাখ ৮২ হাজার টাকা, ফারইস্ট নিটিংয়ের ১০ কোটি ৩৭ লাখ ৯৬ হাজার টাকা, মালেক স্পিনিংয়ের ৯ কোটি ১৭ লাখ ২৫ হাজার টাকা, খান ব্রাদার্সের ৮ কোটি ৫৪ লাখ ৮২ হাজার টাকা, টেকনো ড্রাগসের ৮ কোটি ১৭ লাখ ৩৫ হাজার টাকা, গ্রামীণ ফোনের ৭ কোটি ৭৬ লাখ ৩৮ হাজার টাকা এবং ব্র্যাক ব্যাংকের ৭ কোটি ১৬ লাখ ৮৬ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

শেয়ারবাজার২৪

Facebook Comments Box

Posted ২:৩৯ পিএম | সোমবার, ২৮ অক্টোবর ২০২৪

sharebazar24 |

এ বিভাগের আরও খবর

মো. সাজিদ খান প্রধান সম্পাদক
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com