মঙ্গলবার ১০ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৫শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

ডিএসইর দর বৃদ্ধির শীর্ষ ১০ কোম্পানির তালিকা প্রকাশ

নিজস্ব প্রতিবেদক   |   সোমবার, ২৩ জুন ২০২৫ | 238 বার পঠিত | প্রিন্ট

ডিএসইর দর বৃদ্ধির শীর্ষ ১০ কোম্পানির তালিকা প্রকাশ
Responsive Ad Banner

আজ ২৩ জুন’২৫ ডিএসইর (ঢাকা স্টক এক্সচেঞ্জ) দর বৃদ্ধির শীর্ষ ১০ কোম্পানির তালিকা প্রকাশ করা হয়েছে। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

এদিন কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি দর বেড়েছে রহিমা ফুডসের। এর মাধ্যমে প্রতিষ্ঠানটি ডিএসইর দর বৃদ্ধির তালিকার শীর্ষে উঠে আসে।

Responsive Ad Banner

এদিন কোম্পানিটির দর আগের দিনের তুলনায় ৭ টাকা ৫০ পয়সা বা ৯.৯৫ শতাংশ বেড়েছে। যার ফলে ডিএসইর দর বৃদ্ধির শীর্ষ তালিকায় প্রথম স্থানে স্থান করে নিয়েছে কোম্পানিটির শেয়ার। দিন শেষে কোম্পানিটির প্রতিটি শেয়ার লেনদেন হয়েছে ৮২ টাকা ৯০ পয়সায়।

দ্বিতীয় সর্বোচ্চ ৯ টাকা ২০ পয়সা বা ৯.৯১ শতাংশ দর বেড়েছে দেশ গার্মেন্টসের। দিনশেষে কোম্পানিটির শেয়ার দর দাঁড়িয়েছে ১০২ টাকায়।

৯০ পয়সা বা ৯.৮৯ শতাংশ দর বেড়ে তৃতীয় স্থানে উঠে এসেছে ইন্দোবাংলা ফার্মা। দিনশেষে কোম্পানিটির শেয়ার দর দাঁড়িয়েছে ১০ টাকায়।

অন্য কোম্পানিগুলোর মধ্যে- সেন্ট্রাল ইন্স্যুরেন্সের ৩ টাকা বা ৯.৩৮ শতাংশ, ফিনিক্স ইন্স্যুরেন্সের ১ টাকা ৯০ পয়সা বা ৯.৩০ শতাংশ, রহিম টেক্সটাইলের ৮ টাকা ৩০ পয়সা বা ৮.০৩ শতাংশ, সাফকো স্পিনিংয়ের ৭০ পয়সা বা ৭.৮৭ শতাংশ, ইয়াকিন পলিমারের ৮০ পয়সা বা ৭.৫২ শতাংশ, ন্যাশনাল টিউবসের ৪ টাকা ৯০ পয়সা বা ৬.৬৮ শতাংশ এবং মিডল্যান্ড ব্যাংকের ১ টাকা ৫০ পয়সা বা ৬.৫৫ শতাংশ দর বেড়েছে।

শেয়ারবাজার২৪

Facebook Comments Box

Posted ৫:৫৪ অপরাহ্ণ | সোমবার, ২৩ জুন ২০২৫

sharebazar24 |

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০৩১  
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com