বুধবার ১১ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

ডিএসইর দর বৃদ্ধির শীর্ষ ১০ কোম্পানির তালিকা প্রকাশ

নিজস্ব প্রতিবেদক   |   বৃহস্পতিবার, ১৯ জুন ২০২৫ | 177 বার পঠিত | প্রিন্ট

ডিএসইর দর বৃদ্ধির শীর্ষ ১০ কোম্পানির তালিকা প্রকাশ
Responsive Ad Banner

আজ ১৯ জুন’২৫ ডিএসইর (ঢাকা স্টক এক্সচেঞ্জ) দর বৃদ্ধির শীর্ষ ১০ কোম্পানির তালিকা প্রকাশ করা হয়েছে। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

এদিন কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি দর বেড়েছে দেশ গার্মেন্টসের। এর মাধ্যমে প্রতিষ্ঠানটি ডিএসইর দর বৃদ্ধির তালিকার শীর্ষে উঠে আসে।

Responsive Ad Banner

এদিন কোম্পানিটির দর আগের দিনের তুলনায় ৮ টাকা ৯০ পয়সা বা ৯.৯৫ শতাংশ বেড়েছে। যার ফলে ডিএসইর দর বৃদ্ধির শীর্ষ তালিকায় প্রথম স্থানে স্থান করে নিয়েছে কোম্পানিটির শেয়ার। দিন শেষে কোম্পানিটির প্রতিটি শেয়ার লেনদেন হয়েছে ৯১ টাকা ৭০ পয়সায়।

দ্বিতীয় সর্বোচ্চ ৫ টাকা ২০ পয়সা বা ৯.৯৪ শতাংশ দর বেড়েছে স্টাইল ক্র্যাফটের। দিনশেষে কোম্পানিটির শেয়ার দর দাঁড়িয়েছে ৫৭ টাকা ৫০ পয়সায়।

৩৫ টাকা ৮০ পয়সা বা ৫.৫৮ শতাংশ দর বেড়ে তৃতীয় স্থানে উঠে রেনউইক যজ্ঞেশ্বর। দিনশেষে কোম্পানিটির শেয়ার দর দাঁড়িয়েছে ৬৬৫ টাকা ৯০ পয়সায়।

অন্য কোম্পানিগুলোর মধ্যে- আলহাজ টেক্সটাইলের ৬ টাকা ৪০ পয়সা বা ৪.৪৬ শতাংশ, লিগ্যাসি ফুটওয়ারের ২ টাকা ৩০ পয়সা বা ৪.৮৪ শতাংশ, রহিম টেক্সটাইলের ৫ টাকা বা ৪.৮২ শতাংশ, এমএল ডাইংয়ের ৩০ পয়সা বা ৩.৩৭ শতাংশ, গ্লোবাল ইসলামী ব্যাংকের ১০ পয়সা বা ৩.২৩ শতাংশ, রিজেন্ট টেক্সটাইলের ১০ পয়সা বা ৩.২৩ শতাংশ এবং বিডি থাই অ্যালুমিনিয়ামের ৪০ পয়সা বা ৩.২০ শতাংশ দর বেড়েছে।

Facebook Comments Box

Posted ৬:৩৪ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ১৯ জুন ২০২৫

sharebazar24 |

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০৩১  
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com