ব্রেকিং >>
ব্রেকিং >>

ডিএসইর দর বৃদ্ধির শীর্ষ ১০ কোম্পানির তালিকা প্রকাশ

নিজস্ব প্রতিবেদক   |   রবিবার, ২৭ অক্টোবর ২০২৪ | 194 বার পঠিত | প্রিন্ট

ডিএসইর দর বৃদ্ধির শীর্ষ ১০ কোম্পানির তালিকা প্রকাশ
Responsive Ad Banner

আজ ২৭ অক্টোবর ডিএসইর (ঢাকা স্টক এক্সচেঞ্জ) দর বৃদ্ধির শীর্ষ ১০ কোম্পানির তালিকা প্রকাশ করা হয়েছে। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

এদিন কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি দর বেড়েছে এস্কোয়ার নিট কম্পোজিটের। এর মাধ্যমে প্রতিষ্ঠানটি ডিএসইর দর বৃদ্ধির তালিকার শীর্ষে উঠে আসে।

Responsive Ad Banner

এদিন প্রতিষ্ঠানটির শেয়ার দর আগের কার্যদিবসের তুলনায় বেড়েছে ৩ টাকা ৪০ পয়সা বা ২২.০৭ শতাংশ। যার ফলে ডিএসইর দর বৃদ্ধির শীর্ষ তালিকায় প্রথম স্থান নিয়েছে প্রতিষ্ঠানটি। আজ প্রতিষ্ঠানটির প্রতিটি শেয়ার সর্বশেষ ১৮ টাকা ৮০ পয়সায় লেনদেন হয়েছে।

দর বৃদ্ধির শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে থাকা রানার অটোর দর বেড়েছে ২ টাকা বা ৮.৪৩ শতাংশ। এদিন প্রতিষ্ঠানটির প্রতিটি শেয়ার সর্বশেষ ২৫ টাকা ৭০ পয়সায় লেনদেন হয়েছে।

আর ১০ টাকা ৯০ পয়সা বা ৫.৪২ শতাংশ দর বৃদ্ধি পাওয়ায় তালিকার তৃতীয় স্থানে রয়েছে কে অ্যান্ড কিউ। আজ প্রতিষ্ঠানটির প্রতিটি শেয়ার সর্বশেষ ২১১ টাকা ৮০ পয়সায় লেনদেন হয়েছে।

দর বৃদ্ধির শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- কপারটেকের ৪.৫৪ শতাংশ, ইউনিলিভার কনজুমারের ৪.৪৩ শতাংশ, জনতা ব্যাংক ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডের ৩.৩৩ শতাংশ, ইনডেক্স এগ্রোর ৩.৩২ শতাংশ, এবি ব্যাংক ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডের ৩.২২ শতাংশ, লঙ্কাবাংলা ফাইন্যান্সের ৩.০৮ শতাংশ এবং একমি পেস্টিসাইডসের ২.৫০ শতাংশ দর বেড়েছে।

শেয়ারবাজার২৪

 

Facebook Comments Box

Posted ৩:৪৪ পিএম | রবিবার, ২৭ অক্টোবর ২০২৪

sharebazar24 |

এ বিভাগের আরও খবর

মো. সাজিদ খান প্রধান সম্পাদক
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com