ব্রেকিং >>
ব্রেকিং >>

ডিএসইর দর বৃদ্ধির শীর্ষ ১০ কোম্পানির তালিকা প্রকাশ

নিজস্ব প্রতিবেদক   |   সোমবার, ১৪ অক্টোবর ২০২৪ | 140 বার পঠিত | প্রিন্ট

ডিএসইর দর বৃদ্ধির শীর্ষ ১০ কোম্পানির তালিকা প্রকাশ
Responsive Ad Banner

আজ ১৪ অক্টোবর ডিএসইর (ঢাকা স্টক এক্সচেঞ্জ) দর বৃদ্ধির শীর্ষ ১০ কোম্পানির তালিকা প্রকাশ করা হয়েছে। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

এদিন কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি দর বেড়েছে ক্যাপিটেক গ্রোথ ফান্ডের। এর মাধ্যমে প্রতিষ্ঠানটি ডিএসইর দর বৃদ্ধির তালিকার শীর্ষে উঠে আসে।

Responsive Ad Banner

এদিন প্রতিষ্ঠানটির শেয়ার দর আগের কার্যদিবসের তুলনায় বেড়েছে ৫ টাকা ৯০ পয়সা বা ১০.০০ শতাংশ। যার ফলে ডিএসইর দর বৃদ্ধির শীর্ষ তালিকায় প্রথম স্থান নিয়েছে প্রতিষ্ঠানটি। আজ প্রতিষ্ঠানটির প্রতিটি শেয়ার সর্বশেষ ৯ টাকা ৯০ পয়সায় লেনদেন হয়েছে।

দর বৃদ্ধির শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে থাকা বিডিকম অনলাইনের দর বেড়েছে ২ টাকা ২০ পয়সা বা ৯.৮৩ শতাংশ। এদিন প্রতিষ্ঠানটির প্রতিটি শেয়ার সর্বশেষ ২৬ টাকা ৪০ পয়সায় লেনদেন হয়েছে।

আর ১ টাকা ৬০ পয়সা বা ৯.৬৯ শতাংশ দর বৃদ্ধি পাওয়ায় তালিকার তৃতীয় স্থানে রয়েছে ফারইস্ট নিটিং। আজ প্রতিষ্ঠানটির প্রতিটি শেয়ার সর্বশেষ ১৮ টাকা ১০ পয়সায় লেনদেন হয়েছে।

দর বৃদ্ধির শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- ইফাদ অটোসের ৯.১৩ শতাংশ, ক্রিস্টাল ইন্স্যুরেন্সের ৬.৩৬ শতাংশ, এপেক্স ট্যানারির ৬.১২ শতাংশ, সায়হাম কটনের ৫.৮৮ শতাংশ, আইসিবি সোনালী ওয়ানের ৫.২৬ শতাংশ, রহিম টেক্সটাইলে ৫.১১ শতাংশ এবং তসরিফা ইন্ডাস্ট্রিজের ৪.৮৭ শতাংশ দর বেড়েছে।

শেয়ারবাজার২৪

Facebook Comments Box

Posted ৩:১৮ পিএম | সোমবার, ১৪ অক্টোবর ২০২৪

sharebazar24 |

এ বিভাগের আরও খবর

মো. সাজিদ খান প্রধান সম্পাদক
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com