মঙ্গলবার ৩রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

ব্রেকিং নিউজ >>
ব্রেকিং নিউজ >>

ডিএসইর দর বৃদ্ধির শীর্ষ ১০ কোম্পানির তালিকা প্রকাশ

নিজস্ব প্রতিবেদক   |   বৃহস্পতিবার, ১৫ আগস্ট ২০২৪ | 276 বার পঠিত | প্রিন্ট

ডিএসইর দর বৃদ্ধির শীর্ষ ১০ কোম্পানির তালিকা প্রকাশ
Responsive Ad Banner

আজ ১৫ আগস্ট ডিএসইর (ঢাকা স্টক এক্সচেঞ্জ) দর বৃদ্ধির শীর্ষ ১০ কোম্পানির তালিকা প্রকাশ করা হয়েছে। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

এদিন কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি দর বেড়েছে ডিবিএইচ ফাইন্যান্সের। এর মাধ্যমে প্রতিষ্ঠানটি ডিএসইর দর বৃদ্ধির তালিকার শীর্ষে উঠে আসে।

Responsive Ad Banner

এদিন প্রতিষ্ঠানটির শেয়ার দর আগের কার্যদিবসের তুলনায় বেড়েছে ৪ টাকা ১০ পয়সা বা ৯.৮৫ শতাংশ। যার ফলে ডিএসইর দর বৃদ্ধির শীর্ষ তালিকায় প্রথম স্থান নিয়েছে প্রতিষ্ঠানটি। আজ প্রতিষ্ঠানটির প্রতিটি শেয়ার সর্বশেষ ৪৫ টাকা ৭০ পয়সায় লেনদেন হয়েছে।

দর বৃদ্ধির শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে থাকা ফিনিক্স ফাইন্যান্সের দর বেড়েছে ৯০ পয়সা বা ৯.৬৭ শতাংশ। এদিন প্রতিষ্ঠানটির প্রতিটি শেয়ার সর্বশেষ ১০ টাকা ২০ পয়সায় লেনদেন হয়েছে।

আর ১৩ টাকা ৬০ পয়সা বা ৮.৯৮ শতাংশ দর বৃদ্ধি পাওয়ায় তালিকার তৃতীয় স্থানে রয়েছে অলিম্পিক ইন্ডাস্ট্রিজ। আজ প্রতিষ্ঠানটির প্রতিটি শেয়ার সর্বশেষ ১৬৪ টাকা ৯০ পয়সায় লেনদেন হয়েছে।

এদিন ডিএসইর দর বৃদ্ধির শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- জেএমআই সিরিঞ্জের ৮.৫৫ শতাংশ, কাশেম ইন্ডাস্ট্রিজের ৮.৩৫ শতাংশ, সিঙ্গার বিডির ৬.৩৯ শতাংশ, সায়হাম ৫.৬১ শতাংশ, স্কয়ার টেক্সটাইলের ৫.৫৭ শতাংশ, হাইডেলবার্গ সিমেন্টের ৫.০৮ শতাংশ এবং ম্যারিকোর ৪.৯৯ শতাংশ দর বেড়েছে।

শেয়ারবাজার২৪

Facebook Comments Box

Posted ৪:৫১ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ১৫ আগস্ট ২০২৪

sharebazar24 |

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০৩১  
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com