রবিবার ৮ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

ডিএসইতে সূচকের উত্থান, তবে লেনদেনে ধীরগতি

নিজস্ব প্রতিবেদক   |   সোমবার, ১৫ সেপ্টেম্বর ২০২৫ | 152 বার পঠিত | প্রিন্ট

ডিএসইতে সূচকের উত্থান, তবে লেনদেনে ধীরগতি
Responsive Ad Banner

সূচক বাড়লেও লেনদেন কমায় বিনিয়োগকারীদের হতাশা কাটেনি। সোমবার (১৫ সেপ্টেম্বর) দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচক বেড়ে সপ্তাহের লেনদেন শেষ হলেও টাকার অংকে লেনদেন কমেছে।

বাজার পর্যবেক্ষণে দেখা যায়, দিনের শুরুতে সূচক উর্ধ্বমুখী থাকলেও কিছু সময় পরে পতন দেখা দেয়। দুপুরের পর আবারও সূচক বাড়তে শুরু করলেও দিনশেষে সূচকের তুলনামূলক ছোট উত্থান হতাশ বিনিয়োগকারীদের মনোবল পুরোপুরি ফিরিয়ে আনতে পারেনি।

Responsive Ad Banner

মধ্যাহ্নের আগে সূচকের একটানা উত্থানে কিছুটা আস্থা ফিরে এলেও দুপুর পৌনে ১টার দিকে ডিএসইর প্রধান সূচক ৪৫ পয়েন্ট বেড়ে দাঁড়ায় ৫ হাজার ৫১৩ পয়েন্টে। কিন্তু এর পরপরই সূচক পতন শুরু হয়। শেষ পর্যন্ত সামান্য উত্থান রেখে দিনের লেনদেন শেষ হয়। তবে সূচক বাড়লেও টাকার অংকে লেনদেন কমেছে এবং দর হারিয়েছে বেশিরভাগ প্রতিষ্ঠান।

ডিএসইর সূচক ও লেনদেন
দিনশেষে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৬.৩৬ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৫ হাজার ৪৭৪.৭১ পয়েন্টে। অপর দুই সূচকের মধ্যে ডিএসইএস ০.৯৬ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ১৮৬.৩৬ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ৫.৯৯ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২ হাজার ১৩৫.০৪ পয়েন্টে।

এদিন ডিএসইতে মোট ৪০২টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নেয়। এর মধ্যে ১১৭টির দর বেড়েছে, ১৯৯টির দর কমেছে এবং ৮৬টির দর অপরিবর্তিত রয়েছে।

ডিএসইতে মোট ৭০৬ কোটি ৩২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা আগের কর্মদিবসের ৭৩২ কোটি ৫৬ লাখ টাকার চেয়ে ২৬ কোটি ২৪ লাখ টাকা কম।

সিএসইর সূচক ও লেনদেন
অন্যদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সূচক সামান্য বেড়েছে, তবে লেনদেন কমেছে। সোমবার সিএসইতে মোট ৮ কোটি ৬০ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কর্মদিবসে এ অংক ছিল ১২ কোটি ৩ লাখ টাকা।

এদিন সিএসইতে মোট ২১৯টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়। এর মধ্যে ৬৮টির দর বেড়েছে, ১১৫টির দর কমেছে এবং ৩৬টির দর অপরিবর্তিত ছিল।

দিনশেষে সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ১৫.৫৬ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৫ হাজার ৩৭৬.২২ পয়েন্টে। তবে এর আগেরদিন সূচক ১৬২.৭৭ পয়েন্ট কমেছিল।

 

Facebook Comments Box

Posted ৬:৪৬ অপরাহ্ণ | সোমবার, ১৫ সেপ্টেম্বর ২০২৫

sharebazar24 |

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০৩১  
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com