মঙ্গলবার ৩রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

ব্রেকিং নিউজ >>
ব্রেকিং নিউজ >>

ডিএসইতে সপ্তাহজুড়ে দরপতনের শীর্ষ ১০ কোম্পানি প্রকাশ

নিজস্ব প্রতিবেদক   |   শুক্রবার, ০৯ জানুয়ারি ২০২৬ | 53 বার পঠিত | প্রিন্ট

ডিএসইতে সপ্তাহজুড়ে দরপতনের শীর্ষ ১০ কোম্পানি প্রকাশ
Responsive Ad Banner

নিজস্ব প্রতিবেদক : বিদায়ী সপ্তাহে (০৪–০৮ জানুয়ারি, ২০২৬) দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) তালিকাভুক্ত বেশ কয়েকটি কোম্পানির শেয়ারদরে উল্লেখযোগ্য পতন লক্ষ্য করা গেছে। ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনায় দরপতনের শীর্ষ ১০ কোম্পানির তালিকা প্রকাশ করা হয়েছে।

তালিকার শীর্ষে অবস্থান করেছে পিএলএফএসএল (PLFSL)। বিদায়ী সপ্তাহে কোম্পানিটির শেয়ারদর ২৭ দশমিক ৫৯ শতাংশ কমে আগের ৫৮ পয়সা থেকে নেমে এসেছে ৪২ পয়সায়।

Responsive Ad Banner

দ্বিতীয় অবস্থানে রয়েছে ফারইস্ট ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্টস লিমিটেড (FAREASTFIN)। কোম্পানিটির শেয়ারদর এক সপ্তাহে ২৬ দশমিক ৯৮ শতাংশ হারে কমে ৬৩ পয়সা থেকে দাঁড়িয়েছে ৪৬ পয়সায়।

তৃতীয় সর্বোচ্চ দরপতনের শিকার হয়েছে ফাস ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড (FASFIN)। কোম্পানিটির শেয়ারদর ২৬ দশমিক ০৯ শতাংশ কমে আগের ৬৯ পয়সা থেকে নেমে এসেছে ৫১ পয়সায়।

চতুর্থ স্থানে রয়েছে প্রিমিয়ার লিজিং অ্যান্ড ফাইন্যান্স লিমিটেড (PREMIERLEA)। কোম্পানিটির শেয়ারদর এক সপ্তাহে ২৫ দশমিক ৪২ শতাংশ কমে ৫৯ পয়সা থেকে নেমে এসেছে ৪৪ পয়সায়।

পঞ্চম অবস্থানে রয়েছে ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফাইন্যান্স সার্ভিসেস লিমিটেড (ILFSL)। কোম্পানিটির শেয়ারদর ২৪ দশমিক ৫৯ শতাংশ হারে কমে আগের ৬১ পয়সা থেকে নেমে এসেছে ৪৬ পয়সায়।

ষষ্ঠ স্থানে রয়েছে বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফাইন্যান্স কোম্পানি লিমিটেড (BIFC)। বিদায়ী সপ্তাহে কোম্পানিটির শেয়ারদর ২৩ দশমিক ৫৩ শতাংশ কমে ১ টাকা ৭০ পয়সা থেকে নেমে এসেছে ১ টাকা ৩০ পয়সায়।

সপ্তম স্থানে রয়েছে বাংলাদেশ ওয়েল্ডিং ইলেকট্রোডস লিমিটেড (BDWELDING)। কোম্পানিটির শেয়ারদর এক সপ্তাহে ২২ দশমিক ৬৩ শতাংশ কমে ১৯ টাকা থেকে নেমে এসেছে ১৪ টাকা ৭০ পয়সায়।

অষ্টম স্থানে রয়েছে এস আলম কোল্ড রোল্ড স্টিল (SALAMCRST)। কোম্পানিটির শেয়ারদর ২০ দশমিক ৮১ শতাংশ হারে কমে ১৪ টাকা ৯০ পয়সা থেকে নেমে এসেছে ১১ টাকা ৮০ পয়সায়।

নবম অবস্থানে রয়েছে কাট্টলি টেক্সটাইল মিলস লিমিটেড (KTL)। কোম্পানিটির শেয়ারদর সপ্তাহজুড়ে ২০ দশমিক ৬৯ শতাংশ কমে ১১ টাকা ৬০ পয়সা থেকে দাঁড়িয়েছে ৯ টাকা ২০ পয়সায়।

তালিকার শেষ বা দশম স্থানে রয়েছে ফার্স্ট ফাইন্যান্স লিমিটেড (FIRSTFIN)। কোম্পানিটির শেয়ারদর এক সপ্তাহে ২০ শতাংশ কমে ২ টাকা ৫০ পয়সা থেকে নেমে এসেছে ২ টাকায়।

Facebook Comments Box

Posted ১২:১১ পূর্বাহ্ণ | শুক্রবার, ০৯ জানুয়ারি ২০২৬

sharebazar24 |

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০৩১  
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com