মঙ্গলবার ৩রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

ব্রেকিং নিউজ >>
ব্রেকিং নিউজ >>

ডিএসইতে সপ্তাহজুড়ে দরপতনের শীর্ষ ১০ কোম্পানি প্রকাশ

নিজস্ব প্রতিবেদক   |   শুক্রবার, ০৭ নভেম্বর ২০২৫ | 143 বার পঠিত | প্রিন্ট

ডিএসইতে সপ্তাহজুড়ে দরপতনের শীর্ষ ১০ কোম্পানি প্রকাশ
Responsive Ad Banner

নিজস্ব প্রতিবেদক: বিদায়ী সপ্তাহে (০২-০৬ নভেম্বর, ২০২৫) দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) তালিকাভুক্ত বেশ কয়েকটি কোম্পানির শেয়ারদরে উল্লেখযোগ্য পতন লক্ষ্য করা গেছে। ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনায় দরপতনের শীর্ষ ১০ কোম্পানির তালিকা প্রকাশ করা হয়েছে।

তালিকার শীর্ষে অবস্থান করেছে অরিয়ন ইনফিউশন লিমিটেড (ORIONINFU)। বিদায়ী সপ্তাহে কোম্পানিটির শেয়ারদর ২৫ দশমিক ৮৫ শতাংশ কমে আগের ৪৮৩ টাকা ৬০ পয়সা থেকে নেমে এসেছে ৩৫৮ টাকা ৬০ পয়সায়।

Responsive Ad Banner

দ্বিতীয় অবস্থানে রয়েছে খানের ব্রাদার্স পিপি ওয়েভেন ইন্ডাস্ট্রিজ লিমিটেড (KBPPWBIL)। কোম্পানিটির শেয়ারদর এক সপ্তাহে ২২ দশমিক ৫৬ শতাংশ হারে কমে ৯৩ টাকা ১০ পয়সা থেকে দাঁড়িয়েছে ৭২ টাকা ১০ পয়সায়।

তৃতীয় সর্বোচ্চ দরপতনের শিকার হয়েছে ড্যাফোডিল কমিউনিকেশনস লিমিটেড (DAFODILCOM)। কোম্পানিটির শেয়ারদর ২২ দশমিক ২০ শতাংশ কমে আগের ৪৬ টাকা ৪০ পয়সা থেকে নেমে এসেছে ৩৬ টাকা ১০ পয়সায়।

চতুর্থ স্থানে রয়েছে ওআইমেক্স লিমিটেড (OIMEX)। কোম্পানিটির শেয়ারদর এক সপ্তাহে ২২ দশমিক ০৫ শতাংশ কমে ১৯ টাকা ৫০ পয়সা থেকে নেমে এসেছে ১৫ টাকা ২০ পয়সায়।

পঞ্চম অবস্থানে রয়েছে বিএফআইসি লিমিটেড (BIFC)। কোম্পানিটির শেয়ারদর ২১ দশমিক ৮৮ শতাংশ হারে কমে আগের ৩ টাকা ২০ পয়সা থেকে নেমে এসেছে ২ টাকা ৫০ পয়সায়।

ষষ্ঠ স্থানে রয়েছে প্যাসিফিক ডেনিমস লিমিটেড (PDL)। কোম্পানিটির শেয়ারদরও এক সপ্তাহে ২১ দশমিক ২৮ শতাংশ হারে কমে ৪ টাকা ৭০ পয়সা থেকে নেমে এসেছে ৩ টাকা ৭০ পয়সায়।

সপ্তম স্থানে রয়েছে ফার্স্ট কেমিক্যালস লিমিটেড (FARCHEM)। কোম্পানিটির শেয়ারদর সপ্তাহজুড়ে ২০ দশমিক ৪৪ শতাংশ হারে কমে ১৮ টাকা ১০ পয়সা থেকে নেমে এসেছে ১৪ টাকা ৪০ পয়সায়।

অষ্টম স্থানে রয়েছে লুবরেফবিডিএল লিমিটেড (LRBDL)। কোম্পানিটির শেয়ারদর এক সপ্তাহে ১৯ দশমিক ০৫ শতাংশ হারে কমে ১২ টাকা ৬০ পয়সা থেকে নেমে এসেছে ১০ টাকা ২০ পয়সায়।

নবম অবস্থানে রয়েছে খুলনা প্রিন্টিং লিমিটেড (KPPL)। কোম্পানিটির শেয়ারদর ১৮ দশমিক ৫৫ শতাংশ হারে কমে ১২ টাকা ৪০ পয়সা থেকে দাঁড়িয়েছে ১০ টাকা ১০ পয়সায়।

তালিকার শেষ বা দশম স্থানে রয়েছে ফাস ফাইন্যান্স লিমিটেড (FASFIN)। কোম্পানিটির শেয়ারদর এক সপ্তাহে ১৮ দশমিক ১৮ শতাংশ কমে ১ টাকা ১০ পয়সা থেকে নেমে এসেছে ৯০ পয়সায়।

Facebook Comments Box

Posted ১২:১৫ পূর্বাহ্ণ | শুক্রবার, ০৭ নভেম্বর ২০২৫

sharebazar24 |

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০৩১  
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com