মঙ্গলবার ৩রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

ব্রেকিং নিউজ >>
ব্রেকিং নিউজ >>

ডিএসইতে সপ্তাহজুড়ে দরপতনের শীর্ষ ১০ কোম্পানি প্রকাশ

নিজস্ব প্রতিবেদক   |   শুক্রবার, ২২ আগস্ট ২০২৫ | 151 বার পঠিত | প্রিন্ট

ডিএসইতে সপ্তাহজুড়ে দরপতনের শীর্ষ ১০ কোম্পানি প্রকাশ
Responsive Ad Banner

বিদায়ী সপ্তাহে (১৭-২১ আগস্ট ২০২৫) দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) তালিকাভুক্ত বেশ কয়েকটি কোম্পানির শেয়ারদরে পতন লক্ষ্য করা গেছে। ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনায় দরপতনের শীর্ষ ১০ কোম্পানির তালিকা প্রকাশ করা হয়েছে।

তালিকার শীর্ষে রয়েছে এক্সিম ব্যাংক লিমিটেড। বিদায়ী সপ্তাহে কোম্পানিটির শেয়ারদর ১৭ দশমিক ৮৬ শতাংশ কমে আগের ৫ টাকা ৬০ পয়সা থেকে নেমে এসেছে ৪ টাকা ৬০ পয়সায়।

Responsive Ad Banner

দ্বিতীয় অবস্থানে রয়েছে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড। কোম্পানিটির শেয়ারদর এক সপ্তাহে ১৩ দশমিক ১৬ শতাংশ কমে ৩ টাকা ৮০ পয়সা থেকে দাঁড়িয়েছে ৩ টাকা ৩০ পয়সায়।

তৃতীয় সর্বোচ্চ দরপতনের শিকার হয়েছে সোস্যাল ইসলামী ব্যাংক লিমিটেড। কোম্পানিটির শেয়ারদর ১১ দশমিক ৫৯ শতাংশ হারে কমে আগের ৬ টাকা ৯০ পয়সা থেকে নেমে এসেছে ৬ টাকা ১০ পয়সায়।

চতুর্থ স্থানে রয়েছে প্রিমিয়ার লিজিং অ্যান্ড ফাইন্যান্স লিমিটেড। কোম্পানিটির শেয়ারদর এক সপ্তাহে ১০ দশমিক ৭১ শতাংশ কমে ২ টাকা ৮০ পয়সা থেকে নেমে এসেছে ২ টাকা ৫০ পয়সায়।

পঞ্চম অবস্থানে রয়েছে আল-আরাফাহ ইসলামী ব্যাংক ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড। ফান্ডটির দর ১০ দশমিক ৬৪ শতাংশ কমে আগের ৪ টাকা ৭০ পয়সা থেকে নেমে এসেছে ৪ টাকা ২০ পয়সায়।

ষষ্ঠ স্থানে রয়েছে ফিনিক্স ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড। কোম্পানিটির শেয়ারদর এক সপ্তাহে ৮ দশমিক ৫৭ শতাংশ কমে ৩ টাকা ৫০ পয়সা থেকে নেমে এসেছে ৩ টাকা ২০ পয়সায়।

সপ্তম স্থানে রয়েছে জিএসপি ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড । কোম্পানিটির শেয়ারদর ৮ দশমিক ৫১ শতাংশ হারে কমে আগের ৪ টাকা ৭০ পয়সা থেকে দাঁড়িয়েছে ৪ টাকা ৩০ পয়সায়।

অষ্টম অবস্থানে রয়েছে সিএপিএমবিডিবিএল মিউচ্যুয়াল ফান্ড। ফান্ডটির দর এক সপ্তাহে ৭ দশমিক ৮৭ শতাংশ কমে ৮ টাকা ৯০ পয়সা থেকে নেমে এসেছে ৮ টাকা ২০ পয়সায়।

নবম স্থানে রয়েছে ফার্স্ট ফাইন্যান্স লিমিটেড। কোম্পানিটির শেয়ারদর ৭ দশমিক ৬৯ শতাংশ হারে কমে আগের ২ টাকা ৬০ পয়সা থেকে নেমে এসেছে ২ টাকা ৪০ পয়সায়।

তালিকার শেষ বা দশম স্থানে রয়েছে গ্লোবাল ইনভেস্টমেন্ট ব্যাংক লিমিটেড। কোম্পানিটির শেয়ারদর এক সপ্তাহে ৬ দশমিক ৯০ শতাংশ কমে ২ টাকা ৯০ পয়সা থেকে দাঁড়িয়েছে ২ টাকা ৭০ পয়সায়।

Facebook Comments Box

Posted ১:১০ পূর্বাহ্ণ | শুক্রবার, ২২ আগস্ট ২০২৫

sharebazar24 |

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০৩১  
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com