সোমবার ২রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

ব্রেকিং নিউজ >>
ব্রেকিং নিউজ >>

ট্রাস্ট ব্যাংকের ডিভিডেন্ড ঘোষণা ও প্রথম প্রান্তিক প্রকাশ

  |   মঙ্গলবার, ১৫ জুন ২০২১ | 336 বার পঠিত | প্রিন্ট

ট্রাস্ট ব্যাংকের ডিভিডেন্ড ঘোষণা ও প্রথম প্রান্তিক প্রকাশ
Responsive Ad Banner

শেয়ারবাজার২৪ ডেস্ক : ৩১ ডিসেম্বর, ২০২০ তারিখে সমাপ্ত হিসাববছরে সংশ্লিষ্ট বিনিয়োগকারীদের জন্য ১০ শতাংশ ক্যাশ ও ১০ শতাংশ স্টক ডিভিডেন্ড ঘোষণা করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ট্রাস্ট ব্যাংক লিমিটেড। একই সঙ্গে কোম্পানিটি প্রথম প্রান্তিকের আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।

সোমবার (১৪ জুন) অনুষ্ঠিত ব্যাংকের বোর্ড সভায় ডিভিডেন্ড ও আর্থিক প্রতিবেদন সংক্রান্ত এই সিদ্ধান্ত নেওয়া হয়।

Responsive Ad Banner

ট্রাস্ট ব্যাংক সূত্রে এই তথ্য জানা গেছে।

 

জানা যায়, সর্বশেষ বছরে ব্যাংকটির সমন্বিতভাবে শেয়ার প্রতি আয় (কনসোলিডেটেড ইপিএস) হয়েছে ২ টাকা ৮০ পয়সা। আগের বছর সমন্বিতভাবে শেয়ার প্রতি আয় হয়েছিল ৩ টাকা ১৭ পয়সা।

সর্বশেষ বছরে এককভাবে ব্যাংকটির শেয়ার প্রতি (সলো ইপিএস) আয় হয়েছে ২ টাকা ৭৮ পয়সা। আগের বছর সমন্বিতভাবে শেয়ার প্রতি আয় ছিল ৩ টাকা ১৬ পয়সা।

আগামী ৯ আগস্ট সোমবার সকাল ১১ টায় ডিজিটাল প্ল্যাটফরমের মাধ্যমে ব্যাংকটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ৭ জুলাই।

্এদিকে, এ ব্যাংক গত ৩১ মার্চ, ২০২১ তারিখে সমাপ্ত হিসাববছরের প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।

প্রথম প্রান্তিকে (জানুয়ারি’২১-মাচ’২১) ব্যাংকটির সমন্বিত শেয়ার প্রতি আয় (কনসোলিডেটেড ইপিএস) হয়েছে ১ টাকা ১ পয়সা। আগের বছর সমন্বিতভাবে শেয়ার প্রতি আয় ছিল ৯১ পয়সা ।

অন্যদিকে আলোচিত প্রান্তিকে এককভাবে ব্যাংকটির শেয়ার প্রতি আয় (সলো ইপিএস) হয়েছে ৯২ পয়সা। আগের বছর এককভাবে শেয়ার প্রতি আয় ছিল ৮৯ পয়সা।

গত ৩১ মার্চ, ২০২১ তারিখে সমন্বিতভাবে ব্যাংকটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ২৮ টাকা ৩৭ পয়সা।

শেয়ারবাজার২৪

Facebook Comments Box

Posted ১২:০৫ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ১৫ জুন ২০২১

sharebazar24 |

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০৩১  
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com