মঙ্গলবার ১০ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৫শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

ব্রেকিং >>
ব্রেকিং >>

টেকনো ড্রাগসের বিডিং শুরু আগামীকাল

নিজস্ব প্রতিবেদক   |   শনিবার, ২০ এপ্রিল ২০২৪ | 258 বার পঠিত | প্রিন্ট

টেকনো ড্রাগসের বিডিং শুরু আগামীকাল
Responsive Ad Banner

শেয়ারবাজারে তালিকাভুক্তির অপেক্ষায় থাকা টেকনো ড্রাগসের বিডিং (নিলাম) আগামীকাল বিকাল ৪টা থেকে শুরু হবে এবং চলবে ২৪ এপ্রিল (বুধবার) বিকাল ৪টা পর্যন্ত।
ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (ডিএসই-সিএসই) সূত্রে এই তথ্য জানা গেছে।

জানা যায়, এর আগে চলতি বছরের গত ৭ মার্চ নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) টেকনো ড্রাগস লিমিটেডকে আইপিওর অনুমতি দেয়।

Responsive Ad Banner

আইপিওর মাধ্যমে কোম্পানিটি শেয়ারবাজার থেকে ১০০ কোটি টাকা সংগ্রহ করবে। সংগ্রহীত অর্থ দিয়ে নতুন যন্ত্রপাতি ক্রয়, বিএমআরই (নরসিংদী ফ্যাক্টরি), ভবন নির্মাণ (গাজীপুর ফ্যাক্টরি), আংশিক ঋণ পরিশোধ এবং ইস্যু ব্যবস্থাপনা খরচ খাতে ব্যয় করবে কোম্পানিটি।

৩০ জুন ২০২৩ অর্থবছরের নিরীক্ষিত আর্থিক বিবরণী অনুযায়ী, পুনর্মূল্যায়নসহ কোম্পানির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ২৭ টাকা ৭৪ পয়সা, পুনর্মূল্যায়ন ছাড়া যা ২২ টাকা ৫৭ পয়সা।

আলোচ্য সময়ে কোম্পানির শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) ২ টাকা ০৮ পয়সা। বিগত ৫ বছরের ভারিত গড় হারে শেয়ারপ্রতি মুনাফা ৩ টাকা ২৫ পয়সা।

টেকনো ড্রাগসের কাট-অব প্রাইস থেকে ৩০ শতাংশ ডিসকাউন্ট অথবা ২০ টাকা, দুটির মধ্যে যেট কম সে মূল্যে সাধারণ বিনিয়োগকারীদের নিকট শেয়ার ইস্যু করবে।

কোম্পানির ইস্যু ব্যবস্থাপনার দায়িত্বে রয়েছে ইম্পেরিয়াল ক্যাপিটাল লিমিটেড এবং ইবিএল ইনভেস্টমেন্টস লিমিটেড।

শেয়ারবাজারে তালিকাভুক্তির পূর্বে কোম্পানিটি কোনো ধরনের ডিভিডেন্ড ঘোষণা, অনুমোদন বা বিতরণ করতে পারবে না।

এর আগে, ২০২৩ সালের ১৪ অক্টোবর রাজধানীর একটি হোটেলে শেয়ারবাজারের তালিকাভুক্তি প্রক্রিয়ার অংশ হিসেবে রোড শো আয়োজন করে টেকনো ড্রাগস।

এতে যোগ্য বিনিয়োগকারী ও সংশ্লিষ্টদের আমন্ত্রণ জানানো হয়। তাদের সামনে কোম্পানির আর্থিকচিত্র ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরা হয়।
শেয়ারবাজার২৪

Facebook Comments Box

Posted ৬:৪০ অপরাহ্ণ | শনিবার, ২০ এপ্রিল ২০২৪

sharebazar24 |

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০৩১  
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com