সোমবার ২রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

ব্রেকিং নিউজ >>
ব্রেকিং নিউজ >>

টেকনো ড্রাগসের আইপিও অনুমোদন

নিজস্ব প্রতিবেদক   |   বৃহস্পতিবার, ০৭ মার্চ ২০২৪ | 284 বার পঠিত | প্রিন্ট

টেকনো ড্রাগসের আইপিও অনুমোদন
Responsive Ad Banner

টেকনো ড্রাগসের আইপিও (প্রাথমিক গণপ্রস্তাব) অনুমোদন দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)

৯০২ তম কমিশন সভায় কোম্পানিটির আইপিও অনুমোদন দিয়েছে বিএসইসি।

Responsive Ad Banner

বিএসইসির নির্বাহী পরিচালক মোহাম্মদ রেজাউল করিম স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানিটি বুক বিল্ডিং পদ্ধতির আইপিওর মাধ্যমে পুঁজিবাজার থেকে প্রতিটি ১০০ কোটি টাকা উত্তোলন করবে। উত্তোলিত অর্থ সরকারি ট্রেজারী বন্ড, পুঁজিবাজারে বিনিয়োগ, এফডিআর বিনিয়োগ এবং ইস্যু ব্যবস্থাপনা খরচ খাতে ব্যয় করা হবে। কোম্পানিটির৩০ জুন, ২০২২ তারিখে মোট উদ্বৃত্ত ৭৩ লাথ ২০ হাজার টাকা।

আইপিও এর মাধ্যমে ১০০ কোটি টাকা পুঁজি উত্তেলন করে কোম্পানিটি নতুন যন্ত্রপাতি ক্রয়, বিএমআরই (নরসিংদী ফ্যাক্টরি), ভবন নিমার্ণ (গাজীপুর ফ্যাক্টরি), আংশিক খণ
পরিশোধ এবং ইস্যু ব্যবস্থাপনা খরচ খাতে ব্যয় করবে। কোম্পানিটির ৩০শে জুন ২০২৩ সালের আর্থিক বিবরনী অনুযায়ী পুনঃমূল্যায়ন সহ শেয়ার প্রতি নীট সম্পদ মূল্য ২৭.৭৪ টাকা,
পুন’মূল্যায়ন ছাড়া শেয়ার প্রতি নীট সম্পদ মূল্য ২২.৫৭ টাকা,
শেয়ার প্রতি আয় ২.০৮ টাকা এবং বিগত ৫ বছরের ভারিত গড় হারে শেয়ার প্রতি আয় ৩.২৫ টাকা ৷

টেকনো ড্রাগস লিমিটেড কাট অফ প্রাইসের ৩০ শতাংশ ডিসকাউন্টে সাধারণ বিনিয়োগকারীর নিকট শেয়ার ইস্যু করবে।

কোম্পানিটির ইস্যু ব্যবস্থাপনার দায়িত্বে নিয়োজিত রয়েছে ইম্পেরিয়াল ক্যাপিটাল লিমিটেড এবং ইবিএল ইনভেস্টমেন্টস লিমিটেড ।

উল্লেখ্য যে, পুঁজিবাজারে তালিকাভুক্তির পূর্বে কোম্পানিটি কোন প্রকার লভ্যাংশ ঘোষণা, অনুমোদন বা বিতরণ করতে পারবে না।
শেয়ারবাজার২৪

Facebook Comments Box

Posted ৪:৪৩ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ০৭ মার্চ ২০২৪

sharebazar24 |

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০৩১  
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com