সোমবার ৯ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৪শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

ব্রেকিং >>
ব্রেকিং >>

টানা পতন থামিয়ে শেয়ারবাজারে ফিরে এলো ইতিবাচক ধারা

নিজস্ব প্রতিবেদক   |   মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫ | 151 বার পঠিত | প্রিন্ট

টানা পতন থামিয়ে শেয়ারবাজারে ফিরে এলো ইতিবাচক ধারা
Responsive Ad Banner

নিজস্ব প্রতিবেদক : টানা দরপতনের পর শেয়ারবাজারে আবারও সুবাতাস বইতে শুরু করেছে। গত দুই দিনের ধারাবাহিক উত্থানের পর আজও (১৮ নভেম্বর) সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতায় লেনদেন শেষ হয়েছে। দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের পাশাপাশি টাকার অঙ্কে লেনদেনও বেড়েছে। একই সঙ্গে লেনদেনে অংশ নেওয়া অধিকাংশ কোম্পানির শেয়ারের দর বেড়েছে। বাজার সংশ্লিষ্টরা মনে করছেন, এই ইতিবাচক প্রবণতা সামনে আরও এগিয়ে যেতে পারে।

বাজার বিশ্লেষকদের মতে, টানা দরপতনের দায় নিয়ে বিনিয়োগকারীরা সাম্প্রতিক সময়ে যেভাবে প্রতিবাদে নেমেছেন—মানববন্ধন ও সংবাদ সম্মেলনসহ বিভিন্ন কর্মসূচির মাধ্যমে—তা বাজারে চাপ সৃষ্টি করেছে। বিনিয়োগকারী সংগঠনগুলো নিয়ন্ত্রক সংস্থার বিরুদ্ধে অভিযোগ তুলে চেয়ারম্যানসহ ঊর্ধ্বতন কর্মকর্তাদের পদত্যাগ দাবি করেছে। পাশাপাশি বাজার স্বাভাবিক না হলে কঠোর কর্মসূচির হুমকিও দিয়েছে। এসব চাপের পর থেকেই বাজারে ইতিবাচক সাড়া পাওয়া যাচ্ছে, যা আগামী দিনগুলোতে অব্যাহত থাকতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

Responsive Ad Banner

বাজার তথ্য অনুযায়ী, মঙ্গলবার—সপ্তাহের তৃতীয় কার্যদিবসে—ডিএসইএক্স সূচক ৭১.৯২ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৪,৮৪৬.৮৮ পয়েন্টে। একইদিন ডিএসইএস সূচক ১৭.২৪ পয়েন্ট বেড়ে ১,০১৭.৬৬ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ১৯.৮৬ পয়েন্ট বৃদ্ধি পেয়ে ১,৮৮৯.৭৭ পয়েন্টে অবস্থান করছে।

এদিন ডিএসইতে মোট ৩৭৭টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নেয়। এর মধ্যে ৩২০টির শেয়ারদর বৃদ্ধি, ৩৮টির দর হ্রাস, এবং ১৯টির দর অপরিবর্তিত ছিল।

ডিএসইতে আজ মোট ৪৭৫ কোটি ৫৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আগের দিনের ৩৪৮ কোটি ৫ লাখ টাকার তুলনায় লেনদেন বেড়েছে ১২৭ কোটি ৪৮ লাখ টাকা।

অন্যদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) আজ ১১ কোটি ১৩ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগেরদিন সিএসইতে লেনদেন হয়েছিল ১৪ কোটি ৬ লাখ টাকা।

সিএসইতে লেনদেন হওয়া ১৭০টি প্রতিষ্ঠানের মধ্যে ১৪৪টির দর বেড়েছে, ১৫টির কমেছে, এবং ১১টির দর অপরিবর্তিত রয়েছে।

এদিন সিএএসপিআই সূচক ১৬৬.১৭ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৩,৫৩৪.১৭ পয়েন্টে। আগেরদিন এই সূচক বেড়েছিল ৬১.৭৪ পয়েন্ট।

Facebook Comments Box

Posted ৩:৩১ অপরাহ্ণ | মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫

sharebazar24 |

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০৩১  
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com