সোমবার ২রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

ব্রেকিং নিউজ >>
ব্রেকিং নিউজ >>

জিপিএইচ ইস্পাতের নতুন প্রকল্পে বাণিজ্যিক উৎপাদন শুরু

  |   সোমবার, ২১ জুন ২০২১ | 307 বার পঠিত | প্রিন্ট

জিপিএইচ ইস্পাতের নতুন প্রকল্পে বাণিজ্যিক উৎপাদন শুরু
Responsive Ad Banner

নিজস্ব প্রতিবেদক : পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রকৌশল খাতের কোম্পানি জিপিএইচ ইস্পাত লিমিটেডের সম্প্রসারিত নতুন প্রকল্পে আজ থেকে বাণিজ্যিক উৎপাদন শুরু হয়েছে। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

জানা যায়, ইতোমধ্যে জিপিএইচ ইস্পাতের নতুন প্রকল্পে যন্ত্রপাতি আংশিক সংস্থাপন করে পরীক্ষামূলক উৎপাদন শুরু হয়েছে। পরীক্ষামূলক উৎপাদন সন্তুষজনক হওয়ায় কোম্পানিটি বাণিজ্যিক উৎপাদন শুরু করার সিদ্ধান্ত নিয়েছে।

Responsive Ad Banner

কোম্পানিটির সম্প্রসারিত নতুন প্রকল্পের মেশিনারিজ সংস্থাপন ও বাণিজ্যিক উৎপাদন শুরুর বিষয়টি করোনাভাইরাস অতিমারির কারণে বিলম্বিত হয়েছে। করোনা পরিস্থিতির কারণে প্রকল্পের প্ল্যান্ট সরবরাহকারী প্রতিষ্ঠান প্রাইমেটাল টেকনোলজিসের প্রকৌশলী ও টেকনিশিয়ানরা বাংলাদেশে আসতে পারেন নি। করোনা পরিস্থিতির তেমন উন্নতি না হওয়ায় শেষ পর্যন্ত অনলাইনে প্রাইমেটালের প্রকৌশলীদের সহযোগিতা নিয়ে জিপিএইচ ইস্পাতের নিজস্ব টেকনিশিয়ানরা যন্ত্রপাতি সংস্থাপন শুরু করেন এবং তা সফলভাবে সম্পন্ন করতে সক্ষম হন।

জিপিএইচ ইস্পাতের সম্প্রসারিত নতুন প্রকল্পে বছরে ৮ লাখ ৪০ হাজার টন এমএস বিলেট এবং ৬ লাখ ৪০ হাজার টন এমএস রড, মিডিয়াম সেকশন প্রোডাক্টস (স্টিল বিম, এঙ্গেল, চ্যানেল, ফ্ল্যাটবার ইত্যাদি) উৎপাদন করা সম্ভব। তবে পূর্ণ উৎপাদনক্ষমতা ব্যবহারের জন্য বেশ কিছু সময় অপেক্ষা করতে হবে।

জিপিএইচ ইস্পাতের সর্বশেষ বার্ষিক প্রতিবেদন অনুসারে, কোম্পানিটির বিদ্যমান প্রকল্পের বার্ষিক উৎপাদনক্ষমতা হচ্ছে-১ লাখ ৬৮ হাজার টন এমএস বিলেট এবং ১ লাখ ২০ হাজার টন এমএস রড। নতুন প্রকল্প পূর্ণক্ষমতায় চালু হলে এই প্রকল্পের উৎপাদন ক্ষমতা বেড়ে দাঁড়াবে ১০ লাখ ৮ হাজার টন এমএস বিলেট এবং ৭ লাখ ৬০ হাজার টন এমএস রড ও মিডিয়াম সেকশন প্রোডাক্টস।

 

শেয়ারবাজার২৪

Facebook Comments Box

Posted ২:৫৫ অপরাহ্ণ | সোমবার, ২১ জুন ২০২১

sharebazar24 |

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০৩১  
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com