ব্রেকিং >>
ব্রেকিং >>

জিপিএইচ ইস্পাতের ডিভিডেন্ড ঘোষণা

নিজস্ব প্রতিবেদক   |   সোমবার, ০৭ অক্টোবর ২০২৪ | 214 বার পঠিত | প্রিন্ট

জিপিএইচ ইস্পাতের ডিভিডেন্ড ঘোষণা
Responsive Ad Banner

গত ৩০ জুন, ২০২৪ তারিখে সমাপ্ত হিসাববছরে সাধারণ শেয়ারহোল্ডারদের জন্য ১০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে শেয়ারবাজারে তালিকাভুক্ত প্রকৌশল খাতের কোম্পানি জিপিএইচ ইস্পাত লিমিটেড। কোম্পানির উদ্যোক্তা-শেয়ারহোল্ডার ও পরিচালকরা কোনো ডিভিডেন্ড নেবেন না।

সোমবার (৭ অক্টোবর) অনুষ্ঠিত কোম্পানির বোর্ড সভায় সর্বশেষ হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর লভ্যাংশ সংক্রান্ত এই সিদ্ধান্ত নেওয়া হয়। কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।

Responsive Ad Banner

জানা যায়, সর্বশেষ বছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ৭৭ পয়সা। আগের বছর শেয়ার প্রতি আয় হয়েছিল ৫৮ পয়সা।

গত বছর কোম্পানিটির শেয়ার প্রতি ক্যাশ ফ্লো ছিল ৯ টাকা ৮৯ পয়সা। আগের বছর ক্যাশ ফ্লো ছিল ২ টাকা ৯৪ পয়সা।

গত ৩০ জুন, ২০২৪ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ৫২ টাকা ৪৩ পয়সা।

আগামী ১২ ডিসেম্বর, বৃহস্পতিবার বিকাল ৩টায় ডিজিটাল প্ল্যাটফরমে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ৪ নভেম্বর।

শেয়ারবাজার২৪

Facebook Comments Box

Posted ৭:৫৫ পিএম | সোমবার, ০৭ অক্টোবর ২০২৪

sharebazar24 |

এ বিভাগের আরও খবর

মো. সাজিদ খান প্রধান সম্পাদক
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com