ব্রেকিং >>
ব্রেকিং >>

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের ডিভিডেন্ড ঘোষণা

নিজস্ব প্রতিবেদক   |   মঙ্গলবার, ২২ অক্টোবর ২০২৪ | 180 বার পঠিত | প্রিন্ট

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের ডিভিডেন্ড ঘোষণা
Responsive Ad Banner

৩০ জুন, ২০২৪ অর্থবছরের জন্য ৫ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে দেশের দ্বিতীয় শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ পিএলসি (সিএসই)। সিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

সমাপ্ত অর্থবছরে এক্সচেঞ্জটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৫০ পয়সা। আগের বছর ইপিএস ছিল ৫৪ পয়সা।

Responsive Ad Banner

আলোচ্য বছরে সিএসইর শেয়ার প্রতি ক্যাশ ফ্লো হয়েছে ২ টাকা ৯০ পয়সা। আগের বছর ক্যাশ ফ্লো ছিল ২ টাকা ৪০ পয়সা।

৩০ জুন, ২০২৪ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১২ টাকা ১ পয়সায়।

আগামী ১২ ডিসেম্বর, বৃহস্পতিবার বিকাল ৪টায় চট্টগ্রামের আগ্রাবাদে অবস্থিত সিএসই টাওয়ারে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ১৩ নভেম্বর।

শেয়ারবাজার২৪

 

Facebook Comments Box

Posted ১২:০০ পিএম | মঙ্গলবার, ২২ অক্টোবর ২০২৪

sharebazar24 |

এ বিভাগের আরও খবর

মো. সাজিদ খান প্রধান সম্পাদক
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com