মঙ্গলবার ৩রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

ব্রেকিং নিউজ >>
ব্রেকিং নিউজ >>

ঘুরে দাঁড়িয়েছে বিদ্যুৎ খাতের দুই কোম্পানি

নিজস্ব প্রতিবেদক   |   শনিবার, ২৪ মে ২০২৫ | 236 বার পঠিত | প্রিন্ট

ঘুরে দাঁড়িয়েছে বিদ্যুৎ খাতের  দুই কোম্পানি
Responsive Ad Banner

ঘুরে দাঁড়িয়েছে বিদ্যুৎ খাতের  দুই কোম্পানি—ডরিন পাওয়ার ও খুলনা পাওয়ার। চলতি ২০২৪-২৫ অর্থবছরের তৃতীয় প্রান্তিকে (জানুয়ারি-মার্চ ২০২৫) প্রতিষ্ঠান দুটি আগের বছরের লোকসান কাটিয়ে মুনাফায় ফিরে এসেছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও সংশ্লিষ্ট কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

ডরিন পাওয়ার
জানুয়ারি-মার্চ ২০২৫ প্রান্তিকে ডরিন পাওয়ারের শেয়ারপ্রতি আয় (EPS) হয়েছে ১ টাকা ০৪ পয়সা, যেখানে আগের বছর একই সময়ে শেয়ারপ্রতি লোকসান ছিল ৬০ পয়সা।

Responsive Ad Banner

অর্থবছরের প্রথম ৯ মাসে (জুলাই ২০২৪ – মার্চ ২০২৫) কোম্পানিটির ইপিএস দাঁড়িয়েছে ৩ টাকা ০৫ পয়সা, যা আগের বছরের একই সময়ের তুলনায় (২ টাকা ২৩ পয়সা) উল্লেখযোগ্যভাবে বেশি।

ডরিন পাওয়ার সর্বশেষ ২০২৪ সালে ১০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে। এর আগের বছরগুলোতে যথাক্রমে ১১ শতাংশ (২০২৩), ১৮ শতাংশ নগদ ও ১২ শতাংশ বোনাস (২০২২), এবং ১৩ শতাংশ নগদ ও ১২ শতাংশ বোনাস (২০২১) লভ্যাংশ দিয়েছে।

খুলনা পাওয়ার
তৃতীয় প্রান্তিকে খুলনা পাওয়ারের শেয়ারপ্রতি আয় হয়েছে ৫ পয়সা, যেখানে আগের বছর একই সময়ে শেয়ারপ্রতি লোকসান ছিল ১০ পয়সা।

অর্থবছরের প্রথম ৯ মাসে কোম্পানিটির ইপিএস দাঁড়িয়েছে ১৩ পয়সা, যেখানে আগের বছরের একই সময়ের লোকসান ছিল ৬ পয়সা।

২০২৪ সালে খুলনা পাওয়ার ১০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে। তার আগের দুই বছর ২০২২ ও ২০২৩ সালে কোম্পানিটি ১০ শতাংশ করে নগদ লভ্যাংশ দিয়েছে। ২০২১ সালে ছিল ১২.৫ শতাংশ এবং ২০২০ সালে ৩৪ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড।

Facebook Comments Box

Posted ১১:৫৫ অপরাহ্ণ | শনিবার, ২৪ মে ২০২৫

sharebazar24 |

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০৩১  
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com