সোমবার ২রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

ব্রেকিং নিউজ >>
ব্রেকিং নিউজ >>

গ্রামীণফোনের অন্তর্বর্তীকালীন ডিভিডেন্ড ঘোষণা

নিজস্ব প্রতিবেদক   |   বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫ | 220 বার পঠিত | প্রিন্ট

গ্রামীণফোনের অন্তর্বর্তীকালীন ডিভিডেন্ড ঘোষণা
Responsive Ad Banner

শেয়ারবাজারে তালিকাভুক্ত দেশের শীর্ষ মোবাইল অপারেটর গ্রামীণফোন লিমিটেড ২০২৫ সালের জন্য ১১০ শতাংশ অন্তর্বর্তীকালীন ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। কোম্পানির পরিচালনা পর্ষদের সভায় এই সিদ্ধান্ত গৃহীত হয়েছে।

ডিএসই সূত্রে জানা গেছে, ঘোষিত ১১০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড কোম্পানির পরিশোধিত মূলধনের উপর ভিত্তি করে নির্ধারিত হয়েছে, যা প্রতি ১০ টাকার শেয়ারে ১১ টাকা করে। এই ডিভিডেন্ড চলতি বছরের ৩০ জুন ২০২৫ তারিখে শেষ হওয়া ছয় মাসের নিরীক্ষিত নিট মুনাফার ৯৮ শতাংশ প্রতিনিধিত্ব করে।

Responsive Ad Banner

এদিকে, ঘোষিত অন্তর্বর্তীকালীন ডিভিডেন্ড পাওয়ার জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ১৩ আগস্ট ২০২৫।

উল্লেখ্য, গ্রামীণফোন সম্প্রতি তাদের দ্বিতীয় প্রান্তিকের (এপ্রিল-জুন ২০২৫) নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। প্রতিবেদনে উল্লেখযোগ্য মুনাফার ভিত্তিতেই এই ডিভিডেন্ড ঘোষণা করা হয়।

Facebook Comments Box

Posted ১১:৪৩ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫

sharebazar24 |

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০৩১  
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com