ব্রেকিং >>
ব্রেকিং >>

গোল্ডেন হার্ভেস্ট এগ্রোর ডিভিডেন্ড ঘোষণা

নিজস্ব প্রতিবেদক   |   মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫ | 101 বার পঠিত | প্রিন্ট

গোল্ডেন হার্ভেস্ট এগ্রোর ডিভিডেন্ড ঘোষণা
Responsive Ad Banner

নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত খাদ্য ও আনুষঙ্গিক খাতের প্রতিষ্ঠান গোল্ডেন হার্ভেস্ট এগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিটেড ৩০ জুন ২০২৫ সমাপ্ত অর্থবছরের জন্য ১ শতাংশ নগদ লভ্যাংশ (ক্যাশ ডিভিডেন্ড) ঘোষণা করেছে। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

গত সোমবার (২৭ অক্টোবর) অনুষ্ঠিত পরিচালনা পর্ষদের সভায় সমাপ্ত অর্থবছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনার পর এ লভ্যাংশ অনুমোদনের সিদ্ধান্ত নেওয়া হয়।

Responsive Ad Banner

প্রকাশিত প্রতিবেদনে দেখা যায়, আলোচ্য অর্থবছরে কোম্পানিটি শেয়ারপ্রতি লোকসান করেছে ২৪ পয়সা, যদিও আগের অর্থবছরে লোকসান হয়েছিল ৯৬ পয়সা। অর্থাৎ, বছরওয়ারি হিসাবে কোম্পানির লোকসানের পরিমাণ ৭২ পয়সা কমেছে।

২০২৫ সালের ৩০ জুন শেষে কোম্পানির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১২ টাকা ৩৩ পয়সা।

কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ২৯ ডিসেম্বর ২০২৫ অনুষ্ঠিত হবে। এজিএম সংক্রান্ত রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ২৩ নভেম্বর ২০২৫।

Facebook Comments Box

Posted ১২:৩২ পিএম | মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫

sharebazar24 |

এ বিভাগের আরও খবর

মো. সাজিদ খান প্রধান সম্পাদক
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com