মঙ্গলবার ৩রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

ব্রেকিং নিউজ >>
ব্রেকিং নিউজ >>

গোল্ডেন জুবিলি মিউচ্যুয়াল ফান্ডের আইপিও আবেদনের তারিখ নির্ধারণ

নিজস্ব প্রতিবেদক   |   রবিবার, ০৭ আগস্ট ২০২২ | 272 বার পঠিত | প্রিন্ট

গোল্ডেন জুবিলি মিউচ্যুয়াল ফান্ডের আইপিও আবেদনের তারিখ নির্ধারণ
Responsive Ad Banner

আইসিবি এএমসিএল সিএমএসএফ গোল্ডেন জুবিলি মিউচুয়াল ফান্ডের প্রাথমিক গণপ্রস্তাবের আবেদন গ্রহণের তারিখ নির্ধারণ করা হয়েছে। ফান্ডটিতে আবেদন গ্রহণ শুরু হবে ১৭ আগস্ট যা চলবে ২৪ আগস্ট পর্যন্ত। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) গত ২৮ জুন এই ফান্ডর প্রসপেক্টাস অনুমোদন করেছে । ফান্ডটির প্রাথমিক আকার ১০০ কোটি টাকা।

Responsive Ad Banner

ফান্ডটির উদ্যোক্তা ক্যাপিটাল মার্কেট স্ট্যাবিলাইজেশন ফান্ড (সিএমএসএফ) ও আইসিবি অ্যাসেট ম্যানেজমেন্ট লিমিটেড (আইসিবি এএমসিএল)।

উল্লেখ্য, ফান্ডটিতে সিএমএসএফ ৫০ কোটি এবং আইসিবি এএমসিএল ২০ কোটি টাকার যোগান দিয়েছে। এছাড়া রাষ্ট্রায়ত্ত বিনিয়োগ প্রতিষ্ঠান ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশ (আইসিবি) প্রাইভেট প্লেসমেন্টে ৫ কোটি টাকার ইউনিট কিনেছে। বাকী ২৫ কোটি টাকার ইউনিট সাধারণ বিনিয়োগকারীদের জন্য রাখা হয়েছে।

আইসিবি অ্যাসেট ম্যানেজমেন্ট লিমিটেড ফান্ডটির সম্পদ ব্যবস্থাপনার দায়িত্বে থাকবে। আর ট্রাস্টি হিসেবে দায়িত্ব পালন করবে বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। আর কাস্টোডিয়ানের দায়িত্বে থাকবে ব্র্যাক ব্যাংক লিমিটেড।
শেয়ারবাজার২৪

 

Facebook Comments Box

Posted ১১:৫৬ পূর্বাহ্ণ | রবিবার, ০৭ আগস্ট ২০২২

sharebazar24 |

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০৩১  
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com