ব্রেকিং >>
ব্রেকিং >>

ক্রাউন সিমেন্টের ডিভিডেন্ড ঘোষণা

নিজস্ব প্রতিবেদক   |   বৃহস্পতিবার, ২৪ অক্টোবর ২০২৪ | 200 বার পঠিত | প্রিন্ট

ক্রাউন সিমেন্টের ডিভিডেন্ড ঘোষণা
Responsive Ad Banner

৩০ জুন, ২০২৪ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য ২১ শতাংশ ক্যাশ ডিভিডেন্ডশ ঘোষণা করেছে শেয়ারবাজারে তালিকাভুক্ত সিমেন্ট খাতের কোম্পানি ক্রাউন সিমেন্ট পিএলসি। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, আজ বৃহস্পতিবার (২৪ অক্টোবর) অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে সর্বশেষ হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর লভ্যাংশ সংক্রান্ত এই সিদ্ধান্ত নেওয়া হয়।

Responsive Ad Banner

সর্বশেষ বছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে ৬ টাকা ৭৪ পয়সা। আগের বছর শেয়ার প্রতি ৪ টাকা ১১ পয়সা আয় হয়েছিল।

গত ৩০ জুন, ২০২৪ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ৫৬ টাকা ৯৯ পয়সা।

আগামী ১৮ ডিসেম্বর বিকাল ৩ টায় ডিজিটাল প্ল্যাটফরমের মাধ্যমে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ১৩ নভেম্বর ।
শেয়ারবাজার২৪

Facebook Comments Box

Posted ৭:০৪ পিএম | বৃহস্পতিবার, ২৪ অক্টোবর ২০২৪

sharebazar24 |

এ বিভাগের আরও খবর

মো. সাজিদ খান প্রধান সম্পাদক
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com