বৃহস্পতিবার ১৬ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

কাসেম ইন্ডাস্ট্রিজের ডিভিডেন্ড ঘোষণা

নিজস্ব প্রতিবেদক   |   সোমবার, ২৪ অক্টোবর ২০২২ | 404 বার পঠিত | প্রিন্ট

কাসেম ইন্ডাস্ট্রিজের ডিভিডেন্ড ঘোষণা
Responsive Ad Banner

শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি কাসেম ইন্ডাস্ট্রিজের ডিভিডেন্ড ঘোষণা করা হয়েছে। কোম্পানিটির পরিচালনা পর্ষদ গত ৩০ জুন, ২০২২ পর্যন্ত সমাপ্ত অর্থবছরের জন্য ডিভিডেন্ড ঘোষণা করেছে। আজ সোমবার (২৪ অক্টোবর) অনুষ্ঠিত বোর্ড সভায় কাসেম ইন্ডাস্ট্রিজের ডিভিডেন্ড ঘোষণা করা হয়েছে। কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।

আরও দেখুন : আজকের ডিএসইর ব্যাংক খাতের লেনদেন চিত্র

Responsive Ad Banner

জানা যায়, সমাপ্ত অর্থবছরের সংশ্লিষ্ট বিনিয়োগকারীদের জন্য কোম্পানিটি সংশ্লিষ্ট বিনিয়োগকারীদেরকে ১.৫০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দেয়ার সিদ্ধান্ত নিয়েছে।

আলোচ্য অর্থবছরে কোম্পানির শেয়ার প্রতি আয় (ইপএস) হয়েছে ৪৯ পয়সা। আগের বছর কোম্পানিটির ইপিএস ছিল ১ টাকা ২৬ পয়সা।

গত ৩০ জুন, ২০২২ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ২৭ টাকা ৬৪ পয়সা। আগের বছর একই সময়ে যার পরিমাণ ছিল ৩০ টাকা ৪৫ পয়সা।

উল্লেখ্য, ৩০ জুন, ২০২১ সমাপ্ত অর্থবছরের সংশ্লিষ্ট বিনিয়োগকারীদের জন্য কোম্পানিটি সংশ্লিষ্ট বিনিয়োগকারীদেরকে ১০ শতাংশ স্টক ডিভিডেন্ড দিয়েছিল।

এদিকে, প্রথম প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর’২১) কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে ১১ পয়সা, গত বছর একই সময়ে শেয়ার প্রতি আয় ছিল ৯৩ পয়সা। আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ মূল্য দাঁড়িয়েছে ৩০ টাকা ৫৭ পয়সা।

দ্বিতীয় প্রান্তিকে (অক্টোবর-ডিসেম্বর’২১) কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে ১০ পয়সা, গত বছর একই সময়ে আয় ছিল ১৮ পয়সা। দুই প্রান্তিকে তথা ৬ মাসে (জুলাই-ডিসেম্বর’২১) ইপিএস হয়েছে ২১ পয়সা। আগের বছরের একই সময়ে ইপিএস ছিল ১ টাকা ১১ পয়সা। ৩১ ডিসেম্বর, ২০২১ তারিখে শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য হয়েছে ৩০ টাকা ৬৮ পয়সা।

তৃতীয় প্রান্তিকে তথা ৯ মাসে (জুলাই’২১-মার্চ’২২) শেয়ার প্রতি আয় হয়েছে ৯৭ পয়সা। আগের বছরের একই সময়ে ইপিএস ছিল ১ টাকা ১৮ পয়সা। ৩১ মার্চ, ২০২২ তারিখে শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য হয়েছে ২৭ টাকা ৯৪ পয়সা।

আরও পড়ুন : ডিএসই’র লেনদেন বন্ধ ক্ষতিয়ে দেখতে তদন্ত কমিটি গঠন

শেয়ারবাজার২৪

Facebook Comments Box

Posted ৭:৩৩ অপরাহ্ণ | সোমবার, ২৪ অক্টোবর ২০২২

sharebazar24 |

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০  
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com