সোমবার ২রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

ব্রেকিং নিউজ >>
ব্রেকিং নিউজ >>

কারখানা আধুনিকায়ন করবে অলিম্পিক ইন্ডাস্ট্রিজ

নিজস্ব প্রতিবেদক   |   বৃহস্পতিবার, ২৫ নভেম্বর ২০২১ | 311 বার পঠিত | প্রিন্ট

কারখানা আধুনিকায়ন করবে অলিম্পিক ইন্ডাস্ট্রিজ
Responsive Ad Banner

নিজস্ব প্রতিবেদক : শেয়ারজবাজারে তালিকাভুক্ত কোম্পানি অলিম্পিক ইন্ডাস্ট্রিজ লিমিটেড কারখানা আধুনিকায়নের সিদ্ধান্ত নিয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, কোম্পানি আধুনিকায়নে মোট ২৫ কোটি ৬৫ লাখ ৫০ হাজার টাকা ব্যয় ধরা হয়েছে। এর মধ্যে ১৭ কোটি ৫০ লাখ টাকা নির্মাণ ব্যয়। কোম্পানিটির কার্টুন উৎপাদনে ১ কোটি ৬৬ লাখ ৫০ হাজার টাকা ব্যয় ধরা হয়েছে। এছাড়া ৬ কোটি ৪৯ লাখ টাকা কাপ কেক লাইনে ব্যয় হবে।

Responsive Ad Banner

এর আগে অলিম্পিক ইন্ডাস্ট্রিজ জানিয়েছিল, কোম্পানিটি নতুন কেনা জমিতে বাউন্ডারি ওয়াল, মেইন গেইট, সিকিউরিটি গার্ডের রুম এবং অভ্যন্তরীন রোড ডেভেলপমেন্টের কাজ করবে। এতে কোম্পানিটির ৯ কোটি টাকা ব্যয় হবে।

এছাড়া নকশা চার্জ বাবদ ৩৩ লাখ ৬২ হাজার টাকা ব্যয় ধরা হয়েছে।

দ্বিতীয়ত, কোম্পানিটির ৫তলা বিষিষ্ট বিল্ডিং নির্মাণে ৮ কোটি ৫০ লাখ টাকা ব্যয় ধরা হয়েছে। প্রতিটি ফ্লোর ১৪ হাজার ৬০০ বর্গফুট হিসাবে মোট ফ্লোর ৭৩ হাজার বর্গফুট। কোম্পানিটির কুতুবপুর কারখানায় গ্রাউন্ডফ্লোরের টিন শেডে কার্টুন এবং স্ন্যাকস ইউনিটের কাঁচামাল ও প্যাকিং সামগ্রীর ঘাটতি মেটাতে কাজ করা হবে।

তৃতীয়ত, কুতুবপুরে কার্গোটেড কার্টুন উৎপাদন ক্ষমতা বাড়াতে ৬ কোটি ৬৫ লাখ কার্টুন থেকে প্রতি মাসে ৮ লাখ উৎপাদন বাড়াবে। এজন্য চায়না থেকে বেলিং প্রেস,হাই স্পিড প্রিন্টার সল্টার এবং ফর্ক লিফট আমদানি করা হবে। এই প্রকল্পে কোম্পানিটির ১ কোটি ৬৬ লাখ ৫০ হাজার টাকা ব্যয় ধরা হয়েছে।
এছাড়া কোম্পানিটি কাপ কেক মেকিং লাইন, প্লেইন কেক এবং কাস্টার্ড কেক লাইন আমদানি করবে চায়না থেকে। এতে কোম্পানিটির ৫ কোটি ৪৭ লাখ ২০ হাজার টাকা ব্যয় হবে। কোম্পানিটির ক্লিন রুম তৈরী এবং অন্যান্য জিনিজপত্র কিনতে ১ কোটি ১ লাখ ৮০ হাজার টাকা ব্যয় হবে। কোম্পানিটির কাপ কেক লাইনে বছরে প্রায় ৭৬ কোটি ২ লাখ টাকা রাজস্ব আসবে বলে আশা করছে কোম্পানিটি।

এদিকে, ৩০ জুন, ২০২১ সমাপ্ত হিসাব বছরের আর্থিক প্রতিবেদন অনুযায়ী কোম্পানিটির বিদ্যমান নেট প্রফিট রয়েছে ১১.৩০ শতাংশ। কোম্পানিটি আশা করছে নতুন লাইন ব্যবহার করে বছরে নেট প্রফিট বাড়বে ৮ কোটি ৫৯ লাখ টাকার।
শেয়ারবাজার২৪

 

Facebook Comments Box

Posted ১১:১৭ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ২৫ নভেম্বর ২০২১

sharebazar24 |

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০৩১  
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com