ব্রেকিং >>
ব্রেকিং >>

ওয়ান ব্যাংকের ইপিএস কমার ধারায়, সম্পদমূল্যে স্থিতিশীলতা

নিজস্ব প্রতিবেদক   |   বৃহস্পতিবার, ৩০ অক্টোবর ২০২৫ | 203 বার পঠিত | প্রিন্ট

ওয়ান ব্যাংকের ইপিএস কমার ধারায়, সম্পদমূল্যে স্থিতিশীলতা
Responsive Ad Banner

নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের প্রতিষ্ঠান ওয়ান ব্যাংক লিমিটেড ৩০ সেপ্টেম্বর, ২০২৫ পর্যন্ত তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

প্রকাশিত প্রতিবেদনে দেখা যায়, তৃতীয় প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর’২৫) ব্যাংকটির সমন্বিত শেয়ারপ্রতি আয় (ইপিএস) দাঁড়িয়েছে ২৩ পয়সা, যেখানে গত বছরের একই সময়ে তা ছিল ৫৩ পয়সা। অর্থাৎ প্রান্তিকভিত্তিক আয় কমেছে প্রায় ৫৬ শতাংশ।

Responsive Ad Banner

অন্যদিকে, অর্থবছরের প্রথম তিন প্রান্তিকে বা নয় মাসে (জানুয়ারি-সেপ্টেম্বর, ২০২৫) ব্যাংকটির সমন্বিত ইপিএস দাঁড়িয়েছে ১ টাকা ৭ পয়সা, যা আগের বছরের একই সময়ের ১ টাকা ৬৫ পয়সার তুলনায় কম।

২০২৫ সালের ৩০ সেপ্টেম্বর শেষে ব্যাংকটির প্রতি শেয়ারে নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২৩ টাকা ৫৯ পয়সা। কোম্পানি জানিয়েছে, আয় কিছুটা কমলেও আর্থিক ভিত্তি তুলনামূলকভাবে স্থিতিশীল রয়েছে।

Facebook Comments Box

Posted ৭:৫৭ এএম | বৃহস্পতিবার, ৩০ অক্টোবর ২০২৫

sharebazar24 |

এ বিভাগের আরও খবর

মো. সাজিদ খান প্রধান সম্পাদক
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com