মঙ্গলবার ৩রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

ব্রেকিং নিউজ >>
ব্রেকিং নিউজ >>

ওয়াটা কেমিক্যালসকে ডিএসইর শোকজ

নিজস্ব প্রতিবেদক   |   বৃহস্পতিবার, ০৪ জুলাই ২০২৪ | 314 বার পঠিত | প্রিন্ট

ওয়াটা কেমিক্যালসকে ডিএসইর শোকজ
Responsive Ad Banner

অস্বাভাবিক হারে দর বাড়ার কারণে শেয়ারবাজারে তালিকাভুক্ত ওয়াটা কেমিক্যালস লিমিটেডক শোকজ করেছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, গত এক মাস ধারাবাহিকভাবে বেড়েছে কোম্পানিটির শেয়ার দর। এতে কোম্পানির শেয়ার দর বেড়েছে ৪০ শতাংশের বেশি।

Responsive Ad Banner

ডিএসই বলছ, সম্প্রতি কোম্পানিটির শেয়ার দর অস্বাভাবিকভাবে বাড়ার কারণ জানতে নোটিস পাঠায় ডিএসই। এর জবাবে কোম্পানিটি জানায় কোনো অপ্রকাশিত মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই শেয়ারটির দর বাড়ছে।

বাজার বিশ্লেষণে দেখা যায়, গত ১৬ জুন ওয়াটা কেমিক্যালসের শেয়ার দর ছিল ১১৩ টাকা ৬০ পয়সা। মঙ্গলবার (০২ জুলাই) কোম্পানিটির শেয়ার দর ১৫৯ টাকা ৮০ পয়সায় লেনদেন হয়। অর্থাৎ ৯ কর্মদিবসে শেয়ারটির দর বেড়েছে ৪৬ টাকা ২০ পয়সা বা ৪০ শতাংশের বেশি।
শেয়ারবাজার২৪

Facebook Comments Box

Posted ১:০৪ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ০৪ জুলাই ২০২৪

sharebazar24 |

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০৩১  
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com