মঙ্গলবার ৩রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

ব্রেকিং নিউজ >>
ব্রেকিং নিউজ >>

‘এ’ গ্রুপের ৬ শেয়ার থেকে সর্বোচ্চ রিটার্ন

নিজস্ব প্রতিবেদক   |   শনিবার, ২০ জানুয়ারি ২০২৪ | 311 বার পঠিত | প্রিন্ট

‘এ’ গ্রুপের ৬ শেয়ার থেকে সর্বোচ্চ রিটার্ন
Responsive Ad Banner

বিদায়ী সপ্তাহে (১৪-১৮ জানুয়ারি) প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ‘এ’ ক্যাটাগরির ৬ কোম্পানির শেয়ার থেকে সর্বোচ্চ রিটার্ন পেয়েছে বিনিয়োগকারীরা।

সপ্তাহের ব্যবধানে কোম্পানিগুলোর শেয়ারে বিনিয়োগকারীরা রিটার্ন পেয়েছে ৯ শতাংশ থেকে ২৬ শতাংশ পর্যন্ত। স্টকনাও ও ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এই তথ্য জানা গেছে।

Responsive Ad Banner

কোম্পানিগুলো হলো-ওরিয়ন ইনফিউশন, সন্ধানী ইন্সুরেন্স, কর্ণফুলী ইন্সুরেন্স, শমরিতা হাসপাতাল, কোহিনুর কেমিক্যাল এবং জেমিনি সী ফুড লিমিটেড।

কোম্পানিগুলোর মধ্যে বিনিয়োগকারীদের সবচেয়ে বেশি রিটার্ন দিয়েছে ওরিয়ন ইনফিউশনের শেয়ার। সপ্তাহের ব্যবধানে কোম্পানিটির শেয়ারদর বেড়েছে ২৫.৮২ শতাংশ। সপ্তাহের শুরুতে কোম্পানিটির শেয়ার ছিল ৩৭৩ টাকা ৪০ পয়সায়। আর সপ্তাহশেষে ক্লোজিং হয়েছে ৪৬৯ টাকা ৮০ পয়সায়।

দ্বিতীয় সর্বোচ্চ রিটার্ন দিয়েছে সন্ধানী লাইফ ইন্সুরেন্সের শেয়ার। সপ্তাহের ব্যবধানে কোম্পানিটি বিনিয়োগকারীদের রিটার্ন দিয়েছে ২২.০২ শতাংশ। সপ্তাহের শুরুতে কোম্পানিটির শেয়ারদর ছিল ২৭ টাকা ৭০ পয়সায়। আর সপ্তাহশেষে ক্লোজিং হয়েছে ৩৩ টাকা ৮০ পয়সায়।

একইভাবে আলোচ্য সপ্তাহে কর্ণফুলী ইন্সুরেন্সের শেয়ারদর বেড়েছে ১৬.১৫ শতাংশ, খান ব্রাদার্সের ১২.৩২ শমরিতা হাসপাতালের ৮.৯৯৫ শতাংশ, কোহিনু কেমিক্যালের ৮.৪০ শতাংশ এবং এক্সপ্রেস ইন্সুরেন্সের ৯.৪৭জেমিনি সী ফুডের ৮.৩৭ শতাংশ।

শেয়ারবাজার২৪

Facebook Comments Box

Posted ১১:৩৭ অপরাহ্ণ | শনিবার, ২০ জানুয়ারি ২০২৪

sharebazar24 |

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০৩১  
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com