শুক্রবার ১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

এস.এস স্টিলের স্টক ডিভিডেন্ড বাতিল

নিজস্ব প্রতিবেদক   |   মঙ্গলবার, ০৫ এপ্রিল ২০২২ | 336 বার পঠিত | প্রিন্ট

এস.এস স্টিলের স্টক ডিভিডেন্ড বাতিল
Responsive Ad Banner

শেয়ারবাজারে তালিকাভুক্ত প্রকৌশল খাতের কোম্পানি এস.এস স্টিলের ৮ শতাংশ স্টক ডিভিডেন্ডের প্রস্তাব বাতিল করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, কোম্পানিটি ৩০ জুন,২০২১ সমাপ্ত হিসাব বছরের জন্য ২ শতাংশ ক্যাশ ও ৮ শতাংশ স্টকসহ মোট ১০ শতাংশ ডিভিডেন্ড ঘোষণা করেছিল। যা কোম্পানিটির বার্ষিক সাধারণ সভায় (এজিএম) সংশ্লিষ্ট বিনিয়োগকারীরা অনুমোদন করেছিল। এর পরিপ্রেক্ষিতে কোম্পানিটি স্টক ডিভিডেন্ড অনুমোদনের জন্য বিএসইসিতে আবেদন করলে কমিশন আবেদন বাতিল করে দেয়।

Responsive Ad Banner

এর ফলে কোম্পানিটির আলোচ্য বছরে ডিভিডেন্ডের পরিমাণ দাঁড়াচ্ছে ২ শতাংশ। তাই কোম্পানিটি এ ক্যাটাগরি থেকে বি ক্যাটাগরিতে নেমে গেছে।

আগামীকাল ৬ এপ্রিল থেকে কোম্পানিটি বি ক্যাটাগরিতে লেনদেন করবে পুঁজিবাজারে।

শেয়ারবাজার২৪

Facebook Comments Box

Posted ১১:১৬ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ০৫ এপ্রিল ২০২২

sharebazar24 |

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০  
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com