সোমবার ২রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

ব্রেকিং নিউজ >>
ব্রেকিং নিউজ >>

এসএমই প্লাটফর্মে ২ কোম্পানির লেনদেন শুরু

নিজস্ব প্রতিবেদক   |   বুধবার, ২৯ সেপ্টেম্বর ২০২১ | 260 বার পঠিত | প্রিন্ট

Responsive Ad Banner

৩০ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) থেকে এসএমই প্লাটফর্মে শুরু হবে কায়ালিফাইড ইনভেস্টর অফার (কিউআইও) প্রক্রিয়া সম্পন্ন করা ২ কোম্পানির শেয়ার লেনদেন। কোম্পানিগুলো হলো- মাস্টার ফিড এগ্রোটেক লিমিটেড এবং অরিজা এগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিটেড। শেয়ারবাজার থেকে অর্থ উত্তোলনের অনুমোদনের পর ইতিমধ্যে কোয়ালিফাইড ইনভেস্টর অফার (কিউআইও) প্রক্রিয়া সম্পন্ন করেছে এই ২ কোম্পানি।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, ইতিমধ্যে অরিজা এগ্রো ইন্ডাস্ট্রিজের শেয়ার ২৬ সেপ্টেম্বর এবং মাস্টার ফিড এগ্রোটেক লিমিটেডে আবেদনকারীদের বেনিফিশিয়ারি ওনার্স (বিও) হিসাবে ২৮ সেপ্টেম্বর শেয়ার প্রেরণ করা হয়েছে।

Responsive Ad Banner

মাস্টার ফিড এগ্রোটেকের কিউআইওতে ১২ সেপ্টেম্বর থেকে ১৬ সেপ্টেম্বর পর্যন্ত এবং অরিজা এগ্রো ইন্ডাস্ট্রিজের কিউআইওতে গত ৫ সেপ্টেম্বর থেকে ৯ সেপ্টেম্বর পর্যন্ত আবেদন গ্রহণ করা হয়।

আর গত ১৪ জুলাই বিএসইসির ৭৮৪তম সভায় মাস্টার ফিড এগ্রোটেক লিমিটেডের এবং অরিজা এগ্রো ইন্ডাস্ট্রিজের কোয়ালিফাইড ইনভেস্টর অফার বাই স্মল ক্যাপিটাল কোম্পানিজের (কিউআইও) মাধ্যমে অর্থ উত্তোলনের অনুমোদন দেয়।

এর মাধ্য মাস্টার ফিড এগ্রোটেক কিউআইও এর মাধ্যমে প্রতিটি ১০ টাকা মূলে ১ কোটি শেয়ার ইস্যুর মাধ্যমে ১০ কোটি টাকা উত্তোলন করবে। উত্তোলিত অর্থ দিয়ে কার্যকরী মূলধন এবং ইস্যু ব্যবস্থাপনা খরচ খাতে ব্যয় করবে। কোম্পানিটির ৩১ ডিসেম্বর ২০২০ সমাপ্ত আর্থিক প্রতিবেদন অনুযায়ী শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ০.৬৮ টাকা এবং পুন:মূল্যায়ন সঞ্চিতি ছাড়া নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৪.০৮ টাকায়। এসএমই প্লাটফর্মে লেনদেনের তারিখ থেকে পরবর্তী ৩ বছর ইস্যুয়ার কোম্পানি কোনো বোনাস শেয়ার ইস্যু করতে পারবে না। কোম্পানিটির ইস্যু ব্যবস্থাপনার দায়িত্বে নিয়োজিত রয়েছে এনবিএল ক্যাপিটাল অ্যান্ড ইক্যুইটি ম্যানেজমেন্ট এবং এশিয়ান টাইগার ক্যাপিটাল পাটনার্স ইনভেস্টমেন্ট।

আর অরিজা এগ্রো ইন্ডাস্ট্রিজ কিউআইও এর মাধ্যমে ১০ কোটি টাকা উত্তোলনের জন্য প্রতিটি ১০ টাকা মূলে ১ কোটি শেয়ার ইস্যু করে। উত্তোলিত অর্থ দিয়ে ব্যাংক ঋণ পরিশোধ,কার্যকরী মূলধন এবং ইস্যু ব্যবস্থাপনা খরচ খাতে ব্যয় করবে। কোম্পানিটির ৩০ ডিসেম্বর ২০২০ সমাপ্ত আর্থিক প্রতিবেদন অনুযায়ী শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ১.০২ টাকা এবং পুন:মূল্যায়ন সঞ্চিতি ছাড়া নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৮.০৯ টাকায়। এসএমই প্লাটফর্মে লেনদেনের তারিখ থেকে পরবর্তী ৩ বছর ইস্যুয়ার কোম্পানি কোনো বোনাস শেয়ার ইস্যু করতে পারবে না। কোম্পানিটির ইস্যু ব্যবস্থাপনার দায়িত্বে নিয়োজিত রয়েছে যথাক্রমে ইম্পেরিয়াল ক্যাপিটাল এবং সিটি ব্যাংক রিসোর্সেস।

শেয়ারবাজার২৪

Facebook Comments Box

Posted ৯:৪৯ অপরাহ্ণ | বুধবার, ২৯ সেপ্টেম্বর ২০২১

sharebazar24 |

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০৩১  
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com