সোমবার ২রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

ব্রেকিং নিউজ >>
ব্রেকিং নিউজ >>

এসএমই প্লাটফর্মে সর্বনিম্ন বিনিয়োগ সীমা স্থগিত

নিজস্ব প্রতিবেদক   |   বুধবার, ১৬ নভেম্বর ২০২২ | 426 বার পঠিত | প্রিন্ট

এসএমই প্লাটফর্মে সর্বনিম্ন বিনিয়োগ সীমা স্থগিত
Responsive Ad Banner

এসএমই প্লাটফর্মে সর্বনিম্ন বিনিয়োগ সীমা স্থগিত করেছে হাইকোর্ট। আজ ১৬ নভেম্বর বিচারপতি মো. আশফাকুল ইসলাম ও বিচারপতি মো. সোহরাওয়ারদীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ স্থগিতাদেশ দেন। আদালতের আদেশ অনুযায়ী আগামী তিন মাসের জন্য সর্বনিম্ন ৩০ লাখ টাকা বিনিয়োগ শর্ত স্থগিত থাকবে। গত ১৩ নভেম্বর থেকে এটি কার্যকর হবে বলে আদেশে উল্লেখ করা হয়েছে। সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) গত ২২ সেপ্টেম্বর সর্বশেষ এসএমই প্লাটফর্মের বিনিয়োগের জন্য বিনিয়োগের পরিমাণ নির্ধারণ করে দিয়েছিল। ওই নির্দেশনা অনুযায়ী এসএমইতে বিনিয়োগের ক্ষেত্রে বিনিয়োগকারীদের ৩০ লক্ষ টাকা বিনিয়োগ থাকতে হবে। বিএসইসির এই শর্ত তিন মাসের জন্য স্থগিত করেছে হাইকোর্ট।

Responsive Ad Banner

আদালতের এই আদেশকে কেন্দ্র করে একটি পক্ষ বলছেন, এখন থেকে সকল বিনিয়োগকারীই এসএমই মার্কেটে লেনদেন করতে পারবেন। তবে বিষয়টি সঠিক নয় বলে শেয়ারনিউজ২৪.কম-কে নিশ্চিত করেছেন বিএসইসির চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবায়েত উল ইসলাম।

বিএসইসির চেয়ারম্যান বলেন, আইনজীবি রিট করার কারণে আদালত ৩০ লাখ টাকার বিনিয়োগের বিষয়টি স্থগিত করেছে আদালত। কিন্তু আদেশটি এখনও আমাদের কাছে আসেনি। আদেশটি আমাদের কাছে আসলে আমরা কমিশন মিটিংয়ে এটি নিয়ে আলোচনা করে সিদ্ধান্ত জানাবো। কিন্তু এর আগে যে কোনো বিনিয়োগকারীর এসএমই মার্কেটে লেনদেন করার সুযোগ নেই।

তিনি আরও বলেন, এসএমই মার্কেটে লেনদেন করবে যোগ্য বিনিয়োগকারীরা। এখন হঠাৎ করে সকল বিনিয়োগকারী এই বাজারে বিনিয়োগ করলে যোগ্য বিনিয়োগকারীদের অনেক বেশি ক্ষতি হয়ে যাবে। তাই কাল থেকেই যে কোনো বিনয়োগকারী এসএমই মার্কেটে বিনিয়োগের যে তথ্য ছড়ানো হচ্ছে, তা কাযকর হবে না।

আজ বুধবার (১৬ নভেম্বর) এ আদেশের কপি শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) কাছে পাঠানো হয়েছে। একইসঙ্গে জয়েন্ট স্টক কোম্পানিজ অ্যান্ড ফার্মস অব বাংলাদেশ (আরজেএসসি), ঢাকা স্টক এক্সচেঞ্জ, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ এবং সেন্ট্রাল ডিপোজটরি বাংলাদেশের (সিডিবিএল) কাছেও হাইকোর্টের আদেশের কপি পাঠানো হয়েছে।

এর আগে গত রোববার (১৩ নভেম্বর) রাজধানীর দিলকুশার বাসিন্দা মো. রাজু হাসানের পক্ষে একটি রিট (রিট নম্বর: ১৩৭৪৯) দায়ের করেন সুপ্রিম কোর্টের আইনজীবি অ্যাডভোকেট মোস্তফা কামাল।

রিট পিটিশন দায়েরের পর শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) কাছে এসএমই মার্কেটে বিনিয়োগসীমার কারণ জানতে চায় হাইকোর্ট। এর প্রেক্ষিতে আজ (১৬ নভেম্বর) তিন মাসের জন্য এসএমইতে ৩০ লাখ টাকা বিনিয়োগের শর্ত স্থগিত করে হাইকোর্ট।

গত বছরের ১৬ সেপ্টেম্বর দুই স্টক এক্সচেঞ্জের (ডিএসই ও সিএসই) ওটিসি মার্কেট বাতিল করে শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন। ওইদিন কমিশন সভায় ২৯ কোম্পানিকে তালিকাচ্যুত করে ৪১টি কোম্পানিকে এসএমই ও এটিবিতে (অলটারনেটিভ ট্রেডিং বোর্ড) স্থানান্তর করার সিদ্ধান্ত নেয়।

পরবর্তীতে একই বছরের ৩০ সেপ্টেম্বর ঢাকা স্টক এক্সচেঞ্জের এসএমই প্লাটফর্মে লেনদেন শুরু হয়। সেদিন প্রথমিকভাবে ছয়টি কোম্পানি নিয়ে ডিএসইর এসএমই প্লাটফর্মে লেনদেন চালু করা হয়। বর্তমানে এসএমইতে তালিকাভুক্ত কোম্পানি ১৫টি। এর মধ্যে ১৩ কোম্পানির শেয়ার নিয়মিত লেনদেন হচ্ছে।

শেয়ারবাজার২৪

Facebook Comments Box

Posted ৭:৪৪ অপরাহ্ণ | বুধবার, ১৬ নভেম্বর ২০২২

sharebazar24 |

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০৩১  
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com