মঙ্গলবার ৩রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

ব্রেকিং নিউজ >>
ব্রেকিং নিউজ >>

এশিয়া প্যাসিফিক ইন্সুরেন্সের ডিভিডেন্ড ঘোষণা

নিজস্ব প্রতিবেদক   |   বৃহস্পতিবার, ২১ এপ্রিল ২০২২ | 240 বার পঠিত | প্রিন্ট

এশিয়া প্যাসিফিক ইন্সুরেন্সের ডিভিডেন্ড ঘোষণা
Responsive Ad Banner

৩১ ডিসেম্বর ২০২১ সমাপ্ত অর্থবছরের জন্য ১৮ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি এশিয়া প্যাসিফিক জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।

জানা যায, ঘোষিত ডিভিডেন্ড অনুমোদনের জন্য আগামী ২৩ জুন বার্ষিক সাধারণ সভা (এজিএম) করবে কোম্পানিটি। এর জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ২৬ মে।শিয়া প্যাসিফিক ইন্সুরেন্সের ডিভিডেন্ড ঘোষণা

Responsive Ad Banner

এদিকে, সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ২ টাকা ৩৩ পয়সা। আগের বছর একই সময় যার পরিমাণ ছিল ১ টাকা ৯৭ পয়সা।

আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি সমন্বিত সম্পদ (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২১ টাকা ৯৬ পয়সায়। আগের বছর ছিল ২০ টাকা ৬৩ পয়সা।

প্রসঙ্গত, আগের বছর কোম্পানিটি ১০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দিয়েছিল। এবার কোম্পানিটি শেয়ারবাজারে তালিকাভুক্তির পর সর্বোচ্চ ডিভিডেন্ড ঘোষণা করলো।

শেয়ারবাজার২৪

 

Facebook Comments Box

Posted ১১:২৮ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ২১ এপ্রিল ২০২২

sharebazar24 |

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০৩১  
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com