মঙ্গলবার ৩রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

ব্রেকিং নিউজ >>
ব্রেকিং নিউজ >>

এশিয়া প্যাসিফিক ইন্স্যুরেন্সের ইপিএস ও ক্যাশ ফ্লো উভয়ই কমেছে দ্বিতীয় প্রান্তিকে

নিজস্ব প্রতিবেদক   |   বৃহস্পতিবার, ৩১ জুলাই ২০২৫ | 132 বার পঠিত | প্রিন্ট

এশিয়া প্যাসিফিক ইন্স্যুরেন্সের ইপিএস ও ক্যাশ ফ্লো উভয়ই কমেছে দ্বিতীয় প্রান্তিকে
Responsive Ad Banner

শেয়ারবাজারে তালিকাভুক্ত বীমা খাতের কোম্পানি এশিয়া প্যাসিফিক জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড ২০২৫ সালের দ্বিতীয় প্রান্তিকের (এপ্রিল-জুন) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, এপ্রিল-জুন ২০২৫ প্রান্তিকে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (EPS) হয়েছে ৮৬ পয়সা, যা আগের বছরের একই সময়ে ছিল ৯২ পয়সা। বছরে বছর ভিত্তিতে ইপিএস কমেছে ৬ পয়সা।

Responsive Ad Banner

চলতি অর্থবছরের প্রথম ছয় মাসে (জানুয়ারি-জুন ২০২৫) কোম্পানিটির ইপিএস দাঁড়িয়েছে ১ টাকা ৮৯ পয়সা, যেখানে গত বছর একই সময়ে ছিল ২ টাকা ১৩ পয়সা। অর্থাৎ ছয় মাসের ইপিএস কমেছে ২৪ পয়সা।

এছাড়া, এই সময়ের শেয়ারপ্রতি নিট অপারেটিং ক্যাশ ফ্লো (NOCFPS) হয়েছে ৬১ পয়সা, যা আগের বছরের তুলনায় অনেক কম। গত বছর জানুয়ারি-জুন প্রান্তিকে কোম্পানিটির ক্যাশ ফ্লো ছিল ৩ টাকা ২৫ পয়সা।

২০২৫ সালের ৩০ জুন শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (NAV) দাঁড়িয়েছে ২৫ টাকা ৬৮ পয়সা।

Facebook Comments Box

Posted ৮:৫৬ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ৩১ জুলাই ২০২৫

sharebazar24 |

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০৩১  
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com