সোমবার ২রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

ব্রেকিং নিউজ >>
ব্রেকিং নিউজ >>

এমডি নিয়োগে ডিএসইকে ৩০ দিন সময় দিয়েছে বিএসইসি

নিজস্ব প্রতিবেদক   |   মঙ্গলবার, ২৭ ডিসেম্বর ২০২২ | 253 বার পঠিত | প্রিন্ট

এমডি নিয়োগে ডিএসইকে ৩০ দিন সময় দিয়েছে বিএসইসি
Responsive Ad Banner

ব্যবস্থাপনা পরিচালক (এমডি) নিয়োগ দিতে ঢাকা স্টক এক্সচেঞ্জকে (ডিএসই) ৩০ দিন সময় দিয়েছে শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি)। ইতিমধ্যে এমডি নিয়োগের জন্য সময় বাড়িয়ে একটি চিঠি ডিএসইর চেয়ারম্যানের কাছে পাঠিয়েছে কমিশন। সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।

ডিএসইর এমডি নিয়োগে পর্ষদের সুপারিশ জমা দেওয়ার সময় বাড়ানোর বিষয়ে বিএসইসির চিঠিতে বলা হয়েছে, কমিশনে ডিএসই’র এমডি নিয়োগে পর্ষদের সুপারিশ জমা দেওয়ার জন্য ৮ ডিসেম্বর থেকে শুরু করে অতিরিক্ত ৩০ দিন সময় দেওয়া হয়েছে। এই সময়ের মধ্যে এমডি নিয়োগের সুপারিশ জমা দিতে ডিএসইকে বলা হয়েছে।

Responsive Ad Banner

এর আগে এমডি নিয়োগের জন্য সময় চেয়ে কমিশনে আবেদন করে ডিএসই। ওই আবেদনে বলা হয়, ডিএসইর তৎকালীন ব্যবস্থাপনা পরিচালকের পদত্যাগের কারণে চলতি বছর ৯ সেপ্টেম্বর থেকে পদটি শূন্য হয়েছে। ডিএসই এমডি পদে নিয়োগ প্রক্রিয়া গত ৬ অক্টোবর শুরু করে এবং একই দিনে একটি জাতীয় পত্রিকা ও ডিএসইর ওয়েবসাইটে এমডি পদের জন্য যোগ্য প্রার্থীদের কাছ থেকে আবেদন চেয়ে বিজ্ঞাপন দেওয়া হয়। এরপর ৭ ও ১১ অক্টোবর আর কয়েকটি জাতীয় দৈনিক বাংলা ও ইংরেজি পত্রিকায় বিজ্ঞাপন দেওয়া হয়। যেখানে আবেদনের শেষ সময় ছিল ৬ নভেম্বর।

এদিকে প্রবিধান অনুসারে ডিএসইর এমডি নিয়োগের প্রক্রিয়ার ধাপগুলো হলো— প্রথমত, ডিএসইর নমিনেশন ও রিমুনেরেশন কমিটি এমডি পদের জন্য আবেদনকারীদের মধ্য থেকে কমপক্ষে ৩ জন প্রার্থীকে নির্বাচন করবে।

দ্বিতীয়ত, ডিএসইর পরিচালনা পর্ষদ নমিনেশন ও রিমুনেরেশন কমিটি দ্বারা নির্বাচিতদের মধ্য থেকে কমপক্ষে ৩ জন প্রার্থীর সুপারিশ করবে। সর্বশেষে বিএসইসি উল্লিখিত পদের জন্য বোর্ডের সুপারিশকৃতের মধ্যে থেকে ১ জন আবেদনকারীকে অনুমোদন করবে।

এ ছাড়া প্রবিধানে আছে যদি পরিচালনা পর্ষদ এমডি বা সিইও নিয়োগে ব্যর্থ হয় তবে কমিশন একজনকে নিয়োগ করতে পারে।

এদিকে, বিএসইসির কাছে বোর্ডের সুপারিশ জমা দেওয়ার শেষ তারিখ ছিল গত ৭ ডিসেম্বর। কিন্তু এমডি পদের জন্য আবেদনকৃত প্রার্থীদের মূল্যায়নের জন্য যাচাই-বাছাই এবং অন্যান্য আনুষ্ঠানিকতা প্রক্রিয়া চলছে এবং উপযুক্ত প্রার্থীদের সাক্ষাৎকার গত ১৯ ডিসেম্বর অনুষ্ঠিত হয়। তাই বাকি প্রক্রিয়া সম্পন্ন করতে আরও সময় লাগবে। এ কারণেই বিএসইসিকে সময় বাড়ানোর জন্য অনুরোধ করেছে ডিএসই।
শেয়ারবাজার২৪

Facebook Comments Box

Posted ১:১২ অপরাহ্ণ | মঙ্গলবার, ২৭ ডিসেম্বর ২০২২

sharebazar24 |

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০৩১  
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com