মঙ্গলবার ৩রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

ব্রেকিং নিউজ >>
ব্রেকিং নিউজ >>

এমটিবির এজিএমে ১০ শতাংশ ডিভিডেন্ড অনুমোদন

নিজস্ব প্রতিবেদক   |   শনিবার, ২৬ জুন ২০২১ | 507 বার পঠিত | প্রিন্ট

এমটিবির এজিএমে ১০ শতাংশ ডিভিডেন্ড অনুমোদন
Responsive Ad Banner

পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রতিষ্ঠান মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক লিমিটেডের (এমটিবি) ২২তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) গত বৃহস্পতিবার (২৪ জুন) ডিজিটাল প্লাটফর্মের মাধ্যমে অনুষ্ঠিত হয়েছে । এতে সভাপতিত্ব করেন এমটিবির গ্রুপ চেয়ারম্যান মোঃ ওয়াকিল উদ্দিন। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- এমটিবি’র ভাইস চেয়ারম্যান, মোঃ আব্দুল মালেক, প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, সৈয়দ মঞ্জুর এলাহী, পরিচালকবৃন্দ, হেদায়েত উল্লাহ, রাশেদ আহমেদ চৌধুরী, ড. আরিফ দৌলা, এম. এ. রউফ জেপি, প্রকৌশলী মোঃ ওমর ফারুক (খাজা নারগিস হোসেনের প্রতিনিধি), আনিকা চৌধুরী, ড্যানিয়েল ডে ল্যাঞ্জ এবং তারিক উর রহমান, স্বতন্ত্র পরিচালক, নাসরিন সাত্তার ও ফারুক আহমেদ সিদ্দিকী, ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী, সৈয়দ মাহবুবুর রহমান, কোম্পানী সেক্রেটারী, মালিক মুনতাসির রেজা, গ্রুপ প্রধান অর্থ কর্মকর্তা, মোহাম্মদ আমিনুল হক, এফসিএ এবং সংশ্লিষ্ট বিনিয়োগকারীরা।

জানা যায, অনুষ্ঠিত এজিএমে ২০২০ সালের জন্য ঘোষিত ১০ শতাংশ বোনাস ডিভিডেন্ড এবং বার্ষিক আর্থিক প্রতিবেদনসহ সব এজেন্ডা সংশ্লিষ্ট বিনিয়োগকারীদে সম্মতিতে অনুমোদন করা হয়।

Responsive Ad Banner

সভায় জানানো হয়, ২০২০ সালে এমটিবি’র কর পরবর্তী নীট মুনাফা হয় ৯৭০.৩৯ মিলিয়ন টাকা এবং এমটিবি’র শেয়ার প্রতি আয় (ইপিএস) ১.৩১ টাকা। পূর্বের বছরের তুলনায় ২০২০ সালের শেষে ব্যাংকের মোট সম্পদ বৃদ্ধি পায় ৪.৮১ শতাংশ, আমানতের পরিমাণ লোপ পায় ০.৪৩ শতাংশ, ঋণ-অগ্রিম বৃদ্ধি পায় ৭.৪৬ শতাংশ। মূলধন পর্যাপ্ততার হার (ক্যাপিটাল এডিক্যুয়েসি রেশিও) ১২.৯২ শতাংশ। বর্তমানে দেশব্যাপী বিস্তৃত এমটিবি নেটওয়ার্ক-এর আওতায় ১১৮টি শাখা, ৩২টি উপ-শাখা, ৩১২টি এটিএম বুথ সহ ৬টি সিআরএম বুথ, ৪টি এয়ার লাউঞ্জ, ১৮টি কিয়স্ক, ১৬৪টি এজেন্ট ব্যাংকিং সেন্টার, ৩,২২০টি পয়েন্ট অব সেল (পিওএস), এসএমএস, ইন্টারনেট ব্যাংকিং এবং ২৪/৭ কণ্ট্যাক্ট সেন্টারের মাধ্যমে প্রতিনিয়ত গ্রাহক সেবা দিয়ে আসছে।

শেয়ারবাজার২৪

Facebook Comments Box

Posted ১:২১ অপরাহ্ণ | শনিবার, ২৬ জুন ২০২১

sharebazar24 |

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০৩১  
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com