মঙ্গলবার ৩রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

ব্রেকিং নিউজ >>
ব্রেকিং নিউজ >>

এভিটেক্স ফ্যাশনস অধিগ্রহণ করবে এভিন্স টেক্সটাইলস

নিজস্ব প্রতিবেদক   |   বৃহস্পতিবার, ২৩ সেপ্টেম্বর ২০২১ | 287 বার পঠিত | প্রিন্ট

এভিটেক্স ফ্যাশনস অধিগ্রহণ করবে এভিন্স টেক্সটাইলস
Responsive Ad Banner

এভিন্স গ্রুপের অপর একটি প্রতিষ্ঠান এভিটেক্স ফ্যাশনস লিমিটেডকে অধিগ্রহণ করবে শেয়ারবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি এভিন্স টেক্সটাইলস লিমিটেড। এজন্য শেয়ারহোল্ডারদের সম্মতি নিতে আগামী ৬ নভেম্বর, শনিবার বেলা ১২টায় ডিজিটাল প্ল্যাটফর্মে বিশেষ সাধারণ সভা (ইজিএম) ডেকেছে এভিন্স টেক্সটাইলস কর্তৃপক্ষ। একই দিনে (৬ নভেম্বর) ক্রেডিটরদের সাথে বৈঠক করবে কোম্পানিটি। ওই দিন বিকালে নিকুঞ্জে অবস্থিত কোম্পানির প্রধান কার্যালয়ে বৈঠকটি অনুষ্ঠিত হবে।

ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

Responsive Ad Banner

জানা যায়, গত ১০ মে এভিন্স টেক্সটাইলসের পরিচালনা পর্ষদ এক বৈঠকে এভিটেক্স ফ্যাশনস লিমিটেডকে অধিগ্রহণ করার সিদ্ধান্ত নেয়। সে আলোকে হাইকোর্টের কাছে অনুমতি চেয়ে আবেদন করলে গত ২৩ আগস্ট আদালত অনুমতি দেন।

বাংলাদেশ গার্মেন্টস ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিজিএমইএ) তথ্যানুসারে, গাজীপুরের ভবানীপুরের শিরিরচালায় অবস্থিত এভিটেক্স ফ্যাশনস ২০০৪ সালে প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠানটির কর্মী সংখ্যা ৭৫০। কারখানায় ৩৭৯টি যন্ত্র রয়েছে। এর বার্ষিক উৎপাদন সক্ষমতা ১ লাখ ৮২ হাজার ডজন। মূলত কোম্পানিটি বিদেশে শার্ট রফতানি করে।

শেয়ারবাজার২৪

Facebook Comments Box

Posted ১০:৫৪ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ২৩ সেপ্টেম্বর ২০২১

sharebazar24 |

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০৩১  
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com