সোমবার ২রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

ব্রেকিং নিউজ >>
ব্রেকিং নিউজ >>

এনভয় টেক্সটাইলের বন্ড অনুমোদন

নিজস্ব প্রতিবেদক   |   সোমবার, ২৩ মে ২০২২ | 205 বার পঠিত | প্রিন্ট

এনভয় টেক্সটাইলের বন্ড অনুমোদন
Responsive Ad Banner

শেয়ারবাজারে তালিকাভুক্ত প্রতিষ্ঠান এনভয় টেক্সটাইল লিমিটেডের ২০০ কোটি টাকার বন্ড ইস্যুর অনুমোদন দিয়েছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। আজ রবিবার (২৪ মে) অনুষ্ঠিত বিএসইসি ৮২৪ তম কমিশন সভায় এই অনুমোদন দেওয়া হয়েছে। বিএসইসি সূত্রে এই তথ্য জানা গেছে।

সূত্র অনুসারে, প্রতিষ্ঠানটির ২০০ কোটি টাকার নন-কনভার্টেবল, ফুললি রিডিমেবল, আনসিকিউরড জিরো কুপন বন্ডের অনুমোদন করা হয়েছে।

Responsive Ad Banner

এর আগে গত বছরের শেষের দিকে ৫ বছর মেয়াদি এই জিরো কুপন বন্ডটি ছাড়ার ঘোষণা দেয় প্রতিষ্ঠানটি।

মেয়াদ শেষে বন্ডহোল্ডারদের ২০০ কোটি টাকা পরিশোধ করবে এনভয় টেক্সটাইল। বন্ডের ডিসকাউন্টের হার হবে ৬.৫০ শতাংশ থেকে ৮ শতাংশের মধ্যে। এবং এটি প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে ইস্যু করা হবে। বন্ডটির লট প্রতি অভিহিত মূল্য ২০ লক্ষ টাকা এবং প্রতি লটে ১০ টি করে বন্ড থাকবে।

এই বন্ডের নূন্যতম সাবস্ক্রিপশন ব্যাক্তি পর্যায়ে ২০ লক্ষ টাকা এবং প্রতিষ্ঠানিক পর্যায়ে নূন্যতম ১ কোটি টাকা নির্ধারণ করা হয়েছে।

বন্ডের মাধ্যমে সংগ্রহ করা অর্থ ক্যাপটিভ পাওয়ার প্ল্যান্ট স্থাপন এবং আংশিক ঋণ পরিশোধে ব্যয় করবে কোম্পানিটি।

এই বন্ডের ট্রাস্টি হিসেবে দায়িত্ব পালন করবে ইউসিবি ইনভেস্টমেন্ট লিমিটেড, এবং লিড অ্যারেঞ্জার হিসেবে কাজ করবে এনডিবি ক্যাপিটাল লিমিটেড। এছাড়াও বন্ডটি অল্টার্নেটিভ ট্রেডিং বন্ড এ তালিকাভুক্ত হবে।

শেয়ারবাজার২৪

Facebook Comments Box

Posted ৫:৫৫ অপরাহ্ণ | সোমবার, ২৩ মে ২০২২

sharebazar24 |

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০৩১  
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com