নিজস্ব প্রতিবেদক | বুধবার, ৩০ জুলাই ২০২৫ | 231 বার পঠিত | প্রিন্ট
শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের প্রতিষ্ঠান এনআরবি ব্যাংক লিমিটেড ৩০ জুন, ২০২৫ সমাপ্ত দ্বিতীয় প্রান্তিকের (এপ্রিল-জুন) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।
প্রতিবেদন অনুযায়ী, চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকে এনআরবি ব্যাংকের শেয়ারপ্রতি লোকসান (ইপিএস) হয়েছে ১ টাকা ২৯ পয়সা, যেখানে আগের বছরের একই সময়ে ছিল ১৩ পয়সা ইপিএস। অর্থাৎ এক বছরের ব্যবধানে ব্যাংকটির পারফরম্যান্সে বড় ধস দেখা দিয়েছে।
অর্থবছরের প্রথম ছয় মাসে (জানুয়ারি-জুন, ২০২৫) কোম্পানিটির সমন্বিত শেয়ারপ্রতি লোকসান হয়েছে ১ টাকা ২৪ পয়সা, যেখানে গত বছর ছিল ১৫ পয়সা ইপিএস।
এ সময়ের মধ্যে শেয়ারপ্রতি নগদ প্রবাহ (এনওসিএফপিএস) হয়েছে ৪ টাকা ৭৯ পয়সা, যা আগের বছরের তুলনায় অনেক কম। গত বছর একই সময়ে এনওসিএফপিএস ছিল ১৩ টাকা ৬৮ পয়সা।
২০২৫ সালের ৩০ জুন শেষে এনআরবি ব্যাংকের শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভি) দাঁড়িয়েছে ১১ টাকা ৪৫ পয়সা।
Posted ৯:৪৬ অপরাহ্ণ | বুধবার, ৩০ জুলাই ২০২৫
sharebazar24 | sbazaradmin
.
.