সোমবার ২রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

ব্রেকিং নিউজ >>
ব্রেকিং নিউজ >>

এনআরবি ব্যাংকের আইপিও অনুমোদন

নিজস্ব প্রতিবেদক   |   বৃহস্পতিবার, ০৯ নভেম্বর ২০২৩ | 321 বার পঠিত | প্রিন্ট

এনআরবি ব্যাংকের আইপিও অনুমোদন
Responsive Ad Banner

শেয়ারবাজার থেকে টাকা উত্তোলনের জন্য এনআরবি ব্যাংকের আইপিও (প্রাথমিক গণপ্রস্তাব) অনুমোদন দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

আজ বৃহস্পতিবার (৯ নভেম্বর) অনুষ্ঠিত বিএসইসির ৮৮৭তম সভায় এ অনুমোদন দেয়া হয়েছে। বিএসইসি সূত্রে এ তথ্য জানা গেছে।

Responsive Ad Banner

জানা যায়, শেয়ারবাজারে ১০ কোটি সাধারণ শেয়ার ইস্যুর মাধ্যমে ১০০ কোটি টাকা উত্তোলন করবে এনআরবি ব্যাংক। অভিহিত মূল্য ১০ টাকা দরেই শেয়ার ছাড়বে ব্যাংকটি।

শেয়ারবাজারে থেকে অর্থ উত্তোলন করে সরকারি সিকিউরিটিজ ক্রয়, শেয়ারবাজারে বিনিয়োগ এবং আইপিও খরচ খাতে ব্যয় করবে ব্যাংকটি।

গত ৩০ সেপ্টেম্বর, ২০২৩ তারিখে পুন:মূল্যায়ন ছাড়া ব্যাংকটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য ছিল ১২ টাকা ৭২ পয়সা।

চলতি বছরের প্রথম তিন প্রান্তিকে (জানুয়ারি’২৩-সেপ্টেম্বর’২৩) ব্যাংকটির শেয়ার প্রতি আয় (ইপিএস) ছিল ২৭ পয়সা। বিগত ৫ বছরের ভারিত গড় হারে শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৭২ পয়সা।

আইপিও অনুমোদনের ক্ষেত্রে ব্যাংকটিকে একটি শর্ত দিয়েছে বিএসইসি। শর্ত অনুসারে, তালিকাভুক্তির আগে ব্যাংকটি কোনো ধরনের লভ্যাংশ ঘোষণা, অনুমোদন বা বিতরণ করতে পারবে না।

আইপিওতে কোম্পানিটির ইস্যু ব্যবস্থাপনার দায়িত্বে নিয়োজিত রয়েছে ইউসিবি ইনভেস্টমেন্ট লিমিটেড ও শাহজালাল ইক্যুইটি ম্যানেজমেন্ট লিমিটেড।

শেয়ারবাজার২৪

Facebook Comments Box

Posted ৭:২৫ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ০৯ নভেম্বর ২০২৩

sharebazar24 |

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০৩১  
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com