ব্রেকিং >>
ব্রেকিং >>

এনআরবিসি ব্যাংক সিকিউরিটিজকে জরিমানা

নিজস্ব প্রতিবেদক   |   সোমবার, ০৭ অক্টোবর ২০২৪ | 141 বার পঠিত | প্রিন্ট

এনআরবিসি ব্যাংক সিকিউরিটিজকে জরিমানা
Responsive Ad Banner

এনআরবিসি ব্যাংক সিকিউরিটিজকে ৫ লাখ টাকা জরিমানা করেছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। সমন্বিত গ্রাহক অ্যাকাউন্টে ঘাটতি পাওয়ায় এই জরিমানা করা হয়েছে। বিএসইসি সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, গত বছরের ৫ জুলাই এনআরবিসি ব্যাংক সিকিউরিটিজ পরিদর্শন করে ডিএসইর একটি প্রতিনিধি দল। এ সময় আলোচ্য এ সিকিউরিটিজ হাউসের গ্রাহক একাউন্টে ৬২ কোটি ৭৬ লাখ টাকার ঘাটতি বেরিয়ে আসে।

Responsive Ad Banner

বিএসইসির তদন্তের জবাবে, ফার্মের ব্যবস্থাপনা কতৃপক্ষ শুনানির সময় ঘটনার জন্য ক্ষমা চেয়েছিল। হিসাবের ঘাটতি ধীরে ধীরে সমাধান করা হয়েছে, যার ফলে উদ্বৃত্ত হয়েছে বলেও উল্লেখ করা হয়েছে।

পাশাপাশি সিকিউরিটিজ হাউস কমিশনকে প্রতিশ্রুতি দিয়েছে, তারা ভবিষ্যতে সিকিউরিটিজ আইনগুলো সম্পূর্ণরূপে মেনে চলবে।

শেয়ারবাজার২৪

Facebook Comments Box

Posted ৬:১১ পিএম | সোমবার, ০৭ অক্টোবর ২০২৪

sharebazar24 |

এ বিভাগের আরও খবর

মো. সাজিদ খান প্রধান সম্পাদক
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com